হোম > চাকরি

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫ পদে চাকরি

চাকরি ডেস্ক 

জাতীয় সঞ্চয় অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরির পদে মোট ৯৫ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে, চলবে আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক, ৯টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ৩টি (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৩টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ৪টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ১টি (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪০টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি অপারেটর, ২টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৩৩টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৮০০ টাকা।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা nsd.teletalk. com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

আজকের পত্রিকায় চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

স্থাপত্য অধিদপ্তরের ফল প্রকাশ

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

কর্মী নেবে মেঘনা গ্রুপ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

আজ ডেডলাইন: বাংলাদেশ কোস্ট গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

তরুণ চাকরি প্রার্থীদের জন্য ৭ পরামর্শ

অ্যাপলের সিইও জন টার্নাসের ৫ পরামর্শ

স্কয়ার ফুডে চাকরি, আবেদন অনলাইনে

অ্যাকশনএইডে নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন প্রায় ৫০ হাজার টাকা

কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ