হোম > চাকরি > সরকারি

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির পদে মোট ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ২৬টি।

শিক্ষাগত যোগ্যতা: আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরে যথাক্রমে অন্যূন ২০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: বুক বাইন্ডার।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বিভিন্ন ধরনের বাইন্ডারের কাজে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: বার্তাবাহক।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: মালি।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: সব প্রার্থীর ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সব প্রার্থীর বয়স প্রমাণের জন্য জন্মসনদের ভেরিফাইড কপি দাখিল করতে হবে।

আবেদন ফি: ১৬তম গ্রেড পদের জন্য অনলাইন ফিসহ মোট ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেড পদের জন্য অনলাইন ফিসহ মোট ৫৬ টাকা জমা করতে হবে।

শর্তাবলি: এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৮৪

আরএকে সিরামিকসে ১৫ জনের চাকরি, লাগবে না অভিজ্ঞতা

কর্মী নেবে এনসিসি ব্যাংক, নিয়োগ ঢাকায়

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৩ ফেব্রুয়ারি

ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, চলছে আবেদন

বার্ন ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা স্থগিত

কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ২৪–২৮ হাজার টাকা

নৌবাহিনীর বেসামরিক পদে ১০২ জনের চাকরি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২২ ফেব্রুয়ারি

অভিজ্ঞতা ছাড়াই ৫০ কর্মী নেবে মিনিস্টার, এসএসসি পাসে আবেদন