হোম > ইসলাম

গভীর আগ্রহ নিয়ে রমজানের চাঁদ দেখতেন নবীজি

ইসলাম ডেস্ক 

প্রতীকী ছবি

চাঁদ দেখে হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের দায়িত্বশীল একটি দলকে সব সময় চাঁদের হিসাব রাখতে হবে। কারণ, এর ওপর ভিত্তি করেই ইসলামের অনেক মৌলিক ইবাদত পালিত হয়।

বিশেষ করে রমজান মাসে চাঁদ দেখার গুরুত্ব অনেক বেড়ে যায়। কারণ, চাঁদ দেখেই এক মাস সিয়াম সাধনায় ব্রতী হয় মুসলমানরা। হাদিসে এসেছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখা আরম্ভ করো এবং চাঁদ দেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করো।’ (সহিহ্ বুখারি: ১৯০৯)

কখন রমজানের চাঁদ উঠবে—তার জন্য গভীর আগ্রহ ও মমতা নিয়ে অপেক্ষা করতেন মহানবী (সা.)। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) শাবান মাসের হিসাব অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বসহকারে রাখতেন। অবশেষে রমজানের চাঁদ দেখে রোজা শুরু করতেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসের হিসাব ৩০ দিন পূর্ণ করতেন। এরপর রোজা আরম্ভ করতেন।’ (আবু দাউদ: ২৩২৫)।

বোঝা গেল, রমজানের চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা রমজানের (রোজা শুরু করার) জন্য শাবানের চাঁদের হিসাব রাখো।’ (জামে তিরমিজি: ৬৮৭)

রোজার নিয়ত করার সঠিক সময় ও নিয়ম

আজকের নামাজের সময়সূচি: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬

শবে কদর ২০২৬ কবে?

তারাবির নামাজ আদায় করলে যে সওয়াব

বাংলাদেশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

রমজানের নতুন চাঁদ দেখে যে দোয়া পড়বেন

ইসলামের দৃষ্টিতে সন্তানের জন্য পিতামাতার শ্রেষ্ঠ ৬ উপহার

এক বছরে রমজান আসবে দুবার, কারণ কী

রমজানে বিভিন্ন দেশে মুসলিমরা যেভাবে শুভেচ্ছা জানান