হোম > ইসলাম

দোয়া ইউনুস কী, কীভাবে পড়তে হয়, ফজিলত কী?

ইসলাম ডেস্ক 

আমাদের জীবনে দুঃখ, কষ্ট ও বিপদ আসা স্বাভাবিক। বিপদের সময় দিশেহারা না হয়ে ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করাই মুমিনের পরিচয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সুরা মুমিন: ৬০)

আমরা আলোচনা করব বিপদে নবী ইউনুস (আ.)-এর সেই বিশেষ দোয়া সম্পর্কে, যা পাঠ করলে আল্লাহ মুমিনদেরও কঠিন সংকট থেকে উদ্ধার করেন।

দোয়া ইউনুস কী?

হজরত ইউনুস (আ.)-কে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেন। তিনি উত্তাল সমুদ্রে নিক্ষিপ্ত হন এবং একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটে বন্দী অবস্থায় তিনি আল্লাহর পবিত্রতা ও নিজের অপরাধ স্বীকার করে যে দোয়াটি পড়েছিলেন, তাকেই ‘দোয়া ইউনুস’ বলা হয়।

দোয়া ইউনুস হলো: ‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমিন।’ অর্থ: (হে আল্লাহ) আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী। (সুরা আম্বিয়া: ৮৭)

দোয়া ইউনুস পাঠের ৩ ফজিলত

১. দোয়া কবুলের নিশ্চয়তা: ‘কোনো মুসলিম ব্যক্তি যদি এ দোয়ার সাহায্যে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন।’ (জামে তিরমিজি: ৩৫০৫)

২. দুশ্চিন্তা মুক্তি: হাদিস অনুযায়ী, এই দোয়া পাঠ করলে আল্লাহ বান্দার মনের দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেন।

৩. বিপদ থেকে নাজাত: আল্লাহ কোরআনে বলেছেন, ‘আমি তাঁর (ইউনুস) প্রার্থনা মঞ্জুর করেছি এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি।’ (সুরা আম্বিয়া: ৮৮)

দোয়া ইউনুস কীভাবে পড়বেন?

বিপদ-আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি পাঠ করা সুন্নত। এর জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা (যেমন সোয়া লাখবার) জরুরি নয়। আপনার যতবার ইচ্ছা ও সম্ভব হয়, একাগ্রচিত্তে পাঠ করবেন।

যে কারণে উপুড় হয়ে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী (সা.)

এআই দিয়ে হালাল ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ইনাম বিন সিদ্দিক

বৃষ্টির সময় রাসুল (সা.) যে ৪ আমল করতেন

আজকের নামাজের সময়সূচি: ১৪ জুলাই ২০২৬

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

স্বপ্নে দুধ দেখা যে সুসংবাদের ইঙ্গিত

আজকের নামাজের সময়সূচি: ১৩ জুলাই ২০২৬

পবিত্র কোরআনে শয়তানের বন্ধু বলা হয়েছে যাদের

আজকের নামাজের সময়সূচি: ১২ জুলাই ২০২৬

অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল