হোম > ইসলাম

এক বছরে রমজান আসবে দুবার, কারণ কী

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হবে। বাংলাদেশেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে। তবে সামনে এমন এক সময় আসছে, যখন রোজাদাররা একই বছরে দুবার রমজান পালন করবেন।

কেন এমন হবে

এর কারণ হলো, ইসলামি হিজরি সন চাঁদের ওপর ভিত্তি করে নির্ধারিত। এই চান্দ্রবর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করতে প্রায় ৩৩ বছর সময় নেয়। ফলে কয়েক বছরের ব্যবধানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যখন একই খ্রিস্টাব্দে দুবার রমজান পড়তে পারে।

হ্যাঁ, ঠিকই পড়েছেন—এক বছরে দুবার রোজা, দুবার আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ। কিন্তু এটি কীভাবে ঘটে? বিষয়টি বুঝতে হলে চাঁদের ভূমিকা এবং চান্দ্রবর্ষপঞ্জির প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন।

রমজান অনুসরণ করে ইসলামি হিজরি বর্ষপঞ্জি, যা সম্পূর্ণভাবে চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল। গ্রেগরীয় বর্ষপঞ্জির মতো এটি নির্দিষ্ট ৩৬৫ দিনের নয়। চান্দ্রবছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়, অর্থাৎ সৌরবছরের তুলনায় ১০ থেকে ১২ দিন কম।

ফলে প্রতিবছর রমজান প্রায় ১০ দিন করে এগিয়ে আসে। এ কারণে রমজান কখনো একই তারিখে পড়ে না এবং ধীরে ধীরে ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়। ইসলামি বছর যেহেতু ৩৫৪ বা ৩৫৫ দিনের, তাই রমজান মাস ধীরে ধীরে সৌরবছরের ক্যালেন্ডারে সরে আসে।

ধারণা করা হচ্ছে, ২০৩০ সালে রমজান শুরু হবে ৪ জানুয়ারি এবং শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর আবার রমজান শুরু হবে। অর্থাৎ ২০৩০ সালে যাঁরা রোজা পালন করবেন, তাঁরা একই খ্রিস্টাব্দে দুবার রমজান পালন করবেন; তবে তা পরপর নয়, বছরের শুরু ও শেষে।

এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। সে বছরও জানুয়ারি ও ডিসেম্বর মাসে দুবার রমজান পালিত হয়েছিল। আগামীতে আবার একই ঘটনা ঘটবে ২০৬৩ সালে।

এই বিরল সময়চক্র চান্দ্রবর্ষপঞ্জির স্বাভাবিক নিয়মের ফল, যা রমজানকে প্রতিবছর ভিন্ন ঋতু ও সময়ে নিয়ে আসে এবং মুসলিমদের জন্য আধ্যাত্মিক অনুশীলনের ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে।

রমজানে বিভিন্ন দেশে মুসলিমরা যেভাবে শুভেচ্ছা জানান

বিশ্বজুড়ে সেহরি ও ইফতার কোথায় কখন

সৌদি আরব-কাতারে রোজা শুরু বুধবার, ওমান-তুরস্কে বৃহস্পতিবার

বন্ধুত্ব স্থাপনে পবিত্র কোরআনের নির্দেশনা

আজকের নামাজের সময়সূচি: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের কোথায় কত ঘণ্টা রোজা

কাল রমজানের চাঁদ খুঁজবে সৌদি আরব

জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায় আবুধাবিতে ধরা পড়ল রমজানের চাঁদ

কঠিন কাজ সহজ করতে যে আমল করতেন নবীজি

শিরক থেকে বেঁচে থাকতে নবীজির শেখানো দোয়া