হোম > ইসলাম

সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব

মুহা. রবিউল ইসলাম

ছবি: সংগৃহীত

আমাদের অস্তিত্বের প্রতিটি কণা ও জীবনের প্রতিটি বিন্দু আল্লাহর অশেষ দয়া। অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও অমূল্য নেয়ামত হলো সন্তানসন্ততি। নিঃসন্তান দম্পতি কিংবা সন্তানহারা পিতা-মাতাকে জিজ্ঞেস করলেই বোঝা যায় সন্তান পাওয়ার আকুতি কতটা গভীর। তবে এই উপহার কেবল আনন্দের নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান আমানতও বটে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিশ্চয় তোমাদের ধন-সম্পদ ও সন্তানসন্ততি পরীক্ষাস্বরূপ দেওয়া হয়েছে। আর এর বিনিময়ে আল্লাহর নিকট বিরাট প্রতিদান রয়েছে।’ (সুরা তাগাবুন: ১৫)

সন্তান: মা-বাবার কাছে এক আমানত

সন্তানকে সঠিক ও সৎপথে গড়ে তোলা প্রতিটি পিতা-মাতার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সন্তান গর্ভে আসার পর থেকেই পিতা-মাতাকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর কাছে সন্তানের কল্যাণ ও হিদায়েতের জন্য দোয়া করতে হবে। পবিত্র কোরআনে পাওয়া যায়, নবী-রাসুলগণও তাঁদের সন্তানদের জন্য দোয়া করেছেন।

ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের প্রতি দায়িত্ব

সন্তান জন্ম নেওয়ার পর পিতা-মাতার সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে:

সুন্দর নাম রাখা: অভিজ্ঞ আলেমের পরামর্শ নিয়ে শিশুর একটি অর্থপূর্ণ ও সুন্দর নাম রাখা, যাতে তার ওপর নামের কোনো কুপ্রভাব না পড়ে।

আকিকা করা: সন্তানের কল্যাণ ও বিপদাপদ দূর করার জন্য জন্মের সপ্তম দিনে আকিকা করা। হাদিসে এসেছে, ‘প্রতিটি শিশু তার আকিকার বিনিময়ে বন্ধকস্বরূপ থাকে। সুতরাং জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করো এবং তার নাম রাখো।’ (জামে তিরমিজি: ১৫২২)

বুকের দুধ পান করানো: ইসলামি বিধান অনুযায়ী শিশুকে পূর্ণ দুই বছর মায়ের দুধ পান করাতে হবে, যা তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।

মানসিক বিকাশ ও দ্বীনি শিক্ষা

শিশুর মানসিক বিকাশে মা-বাবার ভালোবাসা ও সঙ্গের বিকল্প নেই। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে সময় দেওয়া, আদর করা এবং বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ছাড়া শিশুকাল থেকেই তাদের মনে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার বীজ বপন করতে হবে। পিতা-মাতা সচেতনভাবে তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এই সন্তানরাই পরকালে পিতা-মাতার নাজাতের মাধ্যম ও সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে।

আজকের নামাজের সময়সূচি: ০৭ নভেম্বর ২০২৬

শীতকালের ইবাদতের প্রস্তুতি

ধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তা

যে ৫ মসজিদে লেগে আছে মদিনার সোনালি ইতিহাস

আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

১০ ছোট দরুদ শরিফের বাংলা উচ্চারণ ও অর্থ

খাবার খাওয়ার আগের দোয়া

ইসলামে শ্রমিকের অধিকার ও শ্রমের ন্যায্যমূল্য

আজকের নামাজের সময়সূচি: ০৫ নভেম্বর ২০২৬

সুরা ফালাকের ফজিলত ও আমল