হোম > ইসলাম

নফল আমল ফরজের পরিপূরক

মাওলানা ইমরান হোসাইন

মহান আল্লাহ তাআলা তাঁর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি জিন ও মানুষকে কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিয়াত: ৫৬) মানুষ দুই ধরনের ইবাদত করে থাকে—ফরজ ও নফল। ফরজ আমল, যা পালন করা অপরিহার্য; শরিয়ত অনুমোদিত অপারগতা ছাড়া ত্যাগ করলে আল্লাহর নাফরমানি বলে গণ্য হবে এবং শাস্তি পেতে হবে। আর নফল আমল, যা পালন করা আবশ্যক নয়। তবে কিছু নফল সুন্নতে মুআক্কাদা, তথা সেগুলো পালনে সবিশেষ তাগিদ রয়েছে; ছাড়লে গুনাহ হবে। আর কিছু নফল সুন্নতে জায়েদা তথা আদায় করলে সওয়াব পাওয়া যায়, ছেড়ে দিলে গুনাহ হয় না। 

কেয়ামতের দিন ফরজ ইবাদতের হিসাব দিতে গিয়ে যখন ভয়াবহ অবস্থা হবে, তখন এই নফল ইবাদতগুলোই কাজে আসবে। তাই নফল ইবাদতে অবহেলা করতে নেই। রাসুলুল্লাহ (সা.) এইরশাদ করেন, ‘কেয়ামতের দিন আমলসমূহের মধ্যে প্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মহান রব বান্দার নামাজ সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন—দেখো তো সে তা পূর্ণরূপে আদায় করেছে, না তাতে কোনো ত্রুটি আছে? এরপর বান্দার নামাজ পরিপূর্ণ হলে তা তেমনই লেখা হবে। পক্ষান্তরে তাতে কোনো ত্রুটিবিচ্যুতি দেখা গেলে তিনি ফেরেশতাদের বলবেন—দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না। যদি থাকে তবে তিনি বলবেন—তোমরা তার নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ত্রুটি দূর করো। এরপর এভাবে সব ফরজ আমলের ত্রুটি নফল দিয়ে দূর করা হবে।’ (আবু দাউদ: ৮৬৪)


লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

যে সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না

আজকের নামাজের সময়সূচি: ০৯ নভেম্বর ২০২৬

ওমরাহ করার নিয়ম: ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত পূর্ণ গাইড

নিরাপদ সড়ক গড়তে ইসলামের নির্দেশনা

সকাল-সন্ধ্যার গুরুত্বপূর্ণ জিকির ও আমল

আজকের নামাজের সময়সূচি: ০৮ নভেম্বর ২০২৬

বৃষ্টি হওয়ার সময় পড়ার দোয়া

রিজিক বৃদ্ধির দোয়া

খাবার শেষে পড়ার দোয়া

সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব