হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইলহান ওমর ও রাশিদা তালিবকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে রোষের শিকার হলেন দুই আইনপ্রণেতা ইলহান ওমর ও রাশিদা তালিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ছেড়ে তাঁদের জন্মস্থানে ফিরে যাওয়া উচিত।

আল জাজিরা জানায়, গত মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বলেন, কয়েকটি মার্কিন শহর অভিবাসীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে। এসব শহরের এই বিশেষ সুবিধা দেওয়ার ক্ষমতা বাতিল করা উচিত।

তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইলহান ও রাশিদা চিৎকার করে বলেন, ‘আপনি মার্কিনদের হত্যা করেছেন!’

এর প্রতিক্রিয়ায় নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘স্টেট অব দ্য ইউনিয়নের মতো মার্জিত একটা আয়োজনে নির্বোধ ইলহান ওমর ও রাশিদা তালিবকে উন্মত্তের মতো চিৎকার করতে দেখছেন সবাই। তাঁদের চোখে যেন রক্ত জমে গিয়েছিল, বদ্ধ উন্মাদ ও মানসিক বিকারগ্রস্তদের মতো। দেখে মনে হচ্ছিল, তাঁদের চিকিৎসা দরকার। তাঁদের মতো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের যে ব্যবহার দেখা গেল, তাঁরা আমাদের দেশের জন্য বাজে উদাহরণ। তাঁরা যেখান থেকে এসেছেন, যত দ্রুত সম্ভব সেখানেই ফেরত পাঠানো উচিত।’

অবশ্য ট্রাম্পের কথার প্রতিবাদ করা অন্য রাজনীতিবিদদের দিকে কোনো তোপ দাগেননি তিনি। প্রসঙ্গত, ইলহান সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আর রাশিদা তালিবের দেহে বইছে ফিলিস্তিনি রক্ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলহান লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের ওপর আমার দুই ভোটারকে হত্যায় তাদের দায় রয়েছে।’

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে গত মাসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই শ্বেতাঙ্গ নাগরিক প্রাণ হারান।

ট্রাম্পকে ‘মাজনুন’ (উন্মাদ) উল্লেখ করে রাশিদা বলেন, ‘তাঁর বিরুদ্ধে দুই মুসলিম নারী কথা বলেছেন। তিনি এটা হজম করতে পারেননি।’

৩৪ বছর পর সরাসরি আলোচনায় বসছেন লেবানন ও ইসরায়েলের নেতারা: ট্রাম্প

ট্রাম্পকে ভোট দিয়ে বিপাকে আরব-আমেরিকানরা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন কর্মকর্তা

টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে ট্রাম্পের চিঠি

অরুণাচল নিয়ে ফের উত্তপ্ত দিল্লি-বেইজিং

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

দুই দিনের মধ্যে আবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন