হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানকে ফের ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প, এরপর ‘শিরশ্ছেদ’

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার মধ্যেই তেহরানকে আবারও ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে হামলার আগে ‘শেষ সুযোগটুকুও’ দিতে চান। তবে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি তিনি। একইসঙ্গে, তিনি হুমকি দিয়েছেন—এই সুযোগ কাজে না লাগালে ইরানের ‘শিরশ্ছেদ’ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের নেতৃত্বকে ‘অবিশ্বাস্য রকমের দ্বিমুখী’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, আজ ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। কিন্তু তেহরান সেই দাবি অস্বীকার করার পর তিনি এই মন্তব্য করেন।

পরে ট্রাম্প বলেন, চুক্তিতে সই করার জন্য এটাই ইরানের ‘শেষ সুযোগ’। তবে একই সঙ্গে তিনি জানান, আলোচনার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কারণ তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, এবার পরিস্থিতি আগের চেয়ে কীভাবে আলাদা। কারণ এর আগেও তিনি ইরানের ওপর হামলার হুমকি দিয়ে পরে সেই হামলা বন্ধ করে দিয়েছেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি হামলার আগে তাদের শেষ সুযোগটুকুও দিতে চাই, তারপর শিরশ্ছেদ।’ সপ্তাহান্তে ট্রাম্প জানিয়েছিলেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি ইরানের ওপর একটি পরিকল্পিত হামলা বাতিল করেছিলেন। তবে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে পরে তা বাতিল করার ঘটনা এবারই প্রথম নয়।

এদিকে, ইরান নিয়ে নিজেদের তৈরি করা উত্তপ্ত পরিস্থিতি থেকে সম্মানের সঙ্গে বের হয়ে আসার পথ খুঁজে পাচ্ছে না ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দ অনুযায়ী ইরানকে নতুন একটি চুক্তিতে সই করাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রথাগত ধারার বাইরের নানা পরামর্শ ও নতুন ধারণার ওপর জোর দিচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশেষজ্ঞদের কাছে একটি বিশেষ ই-মেইল পাঠান। সেখানে তিনি লেখেন, "ইরানের ওপর চাপ সৃষ্টি এবং তাকে নিয়ন্ত্রণে আনতে আমরা নতুন, উদ্ভাবনী এবং অপ্রচলিত পদ্ধতির সন্ধান করছি। "

তবে এই পদক্ষেপে অস্বাভাবিক কিছু দেখছে না সেন্টকম। সংস্থাটির এক মুখপাত্র জানান, প্রথাগত ধারার বাইরে গিয়ে কাজ করা এবং নতুন উপায়ে চিন্তা করার সুদীর্ঘ ইতিহাস রয়েছে সেন্টকমের। কিন্তু নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওই ই-মেইলটি ইঙ্গিত দেয় যে, পেন্টাগন শুরুতে এই সংঘাত এত দীর্ঘস্থায়ী হবে বলে হিসাব মেলেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে লড়াই বারবার থমকে গেছে এবং নতুন করে শুরু হয়েছে। এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের রাজনৈতিক সমর্থক ও ভোটারদের ওপর।

সব মিলিয়ে, রণকৌশল ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়ে মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে ট্রাম্প প্রশাসন বর্তমানে এক বড় ধরনের নীতিগত বিপাকে পড়েছে বলে মনে করছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা।

উচ্চমূল্যে ভুগছে মানুষ, মার্কিন তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফায় খেপেছেন ট্রাম্প

ইরানকে ‘শায়েস্তা করার নতুন ও সৃজনশীল’ উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের তথ্য ফাঁস

যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে দৈনিক চুরি হচ্ছে ৩ কোটি টাকার তেল

সোমবার ইরানের সঙ্গে নতুন করে শুরু হবে আলোচনা: ট্রাম্প

বৈশ্বিক কল্যাণের স্বার্থে ইরানে হামলা বন্ধ, চুক্তির খসড়ায় পৌঁছেছি: ট্রাম্প

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর