হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

 বাইডেনের প্রিয় ‘চ্যাম্প’ মারা গেছে

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় জার্মান শেফার্ড কুকুর ‘চ্যাম্প’ মারা গেছে। আজ শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনটি জানিয়েছেন।

একটি টুইট বার্তায় জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন বলেন, ‘আমরা তাকে সবসময় মিস করব’। 

জার্মান শেফার্ড কুকুর ‘চ্যাম্প’ ২০০৮ সালে বাইডেনের পরিবারে যোগ দেয় ‘চ্যাম্প’। বাইডেনের আরেকটি জার্মান শেফার্ড কুকুর রয়েছে যেটির নাম মেজর। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পোষা প্রাণী ছিল না। তবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বাইডেন তাঁর পোষা কুকুরগুলোকেও হোয়াইট হাউসে নিয়ে আসেন। এর মাধ্যমে প্রায় চার বছর পর হোয়াইট হাউসে পোষা প্রাণী প্রবেশের ঘটনা ঘটে।

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি খুলব: ট্রাম্প

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ট্রাম্পের অস্থির আচরণ, নেপথ্যে ইরান হামলার ফলাফল নিয়ে বিভক্ত হোয়াইট হাউস

যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রে ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, প্রকৃত খরচ অনেক বেশি

লেবাননে ইসরায়েলি হামলায় দুই ভাইসহ পরিবারের চার সদস্য হারিয়েছিলেন মিশিগানের সিনাগগে হামলাকারী

পুতিন ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছেন—মনে করেন ট্রাম্প

হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প

হাড়ে অনুভব করলেই বুঝব যুদ্ধ শেষ—ইরান প্রশ্নে ট্রাম্প

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন