হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলের নির্বাচন: ট্রাম্প সমর্থন দিলেও নেতানিয়াহুর পক্ষে নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের জাতীয় নির্বাচনে ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন দিলেও তাঁর পক্ষে সমর্থন দিতে রাজি হননি ভ্যান্স। ছবি: সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনে সমর্থন (এন্ডোর্স) দেওয়ার বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করতে রাজি হননি। যদিও এর কিছুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি তাঁর পূর্ণ সমর্থন প্রকাশ করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু–তে সাংবাদিক মার্ক হ্যালপারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমি কেবল আমেরিকান প্রার্থীদেরই সমর্থন করি এবং এখন আমার সব মনোযোগ মধ্যবর্তী নির্বাচনের দিকে। আমি ইসরায়েলের নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছি না।’

তবে ভ্যান্স এর আগে ট্রাম্পের সমর্থনপুষ্ট ভিক্টর অরবানকে নির্বাচন উপলক্ষ্যে সমর্থন জানাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে গিয়েছিলেন, যদিও ওই নির্বাচনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী অরবান হেরে যান।

নেতানিয়াহুকে সমর্থন করা বা না করার প্রশ্নে ভ্যান্স বলেন, তিনি এর কোনো পক্ষেই নেই। তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি তাঁর বিরুদ্ধে সমর্থন দিচ্ছি না, আবার তাঁর পক্ষেও সমর্থন দিচ্ছি না। আমি শুধু ইসরায়েলের নির্বাচন থেকে নিজেকে দূরে রাখছি।’

এর আগে ট্রাম্প নিজেও নেতানিয়াহুকে সমর্থন দেওয়া থেকে বিরত ছিলেন। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সাময়িকী টাইমকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি আর ইসরায়েলের রাজনীতির মধ্যে নেই।’ কিন্তু গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্পের অবস্থান বদলে যায়। তিনি নেতানিয়াহুকে ‘একজন মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করে তাঁর পক্ষে পূর্ণ সমর্থনের ঘোষণা দেন।

ইসরায়েল নির্বাচনের ঠিক কয়েক দিন আগে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে ভ্যান্সের এই সরে আসা বা ভিন্নমত সামনে এল। একই সময়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক পূর্বঘোষণা ছাড়াই ইসরায়েল সফর করেন বলে দুজন নির্ভরযোগ্য সূত্র ও একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্র এবং অন্যান্য সূত্র থেকে জানা গেছে, হেগসেথ সোমবার সন্ধ্যায় নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে বৈঠক করেছেন।

৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন প্রখ্যাত সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর

যুক্তরাষ্ট্রে নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২ ভারতীয়সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেবেন ইলন মাস্ক

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের দাবি নাকচ করলেন রুবিও

মার্কিন কংগ্রেস ও বেশ কটি নির্বাচন কার্যালয়ে রহস্যময় পাউডারসহ চিঠি, তদন্তে এফবিআই

৫ দিনের মাথায় চাকরি হারালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে কিশোরের গুলি, ৩ শিশু ও এক শিক্ষক নিহত

নিদাল হাসানের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের ক্ষমতা হাতবদল হলে কী ঘটে

ইরানে হামলায় ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র, সিএনএনের প্রতিবেদন