হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া, দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দিচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার ডনকে জানিয়েছেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশোয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও ওই বাসে উঠে পড়েন। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ প্রথমে কাছাকাছি একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ ১১২২ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে।

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী

করাচিতে জঙ্গি হামলার পর আফগান সীমান্তে পাকিস্তানের বিমান ও স্থল অভিযান, নিহত ২৯

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে মন্ত্রীর স্বীকারোক্তি

‘পিরিয়ড ট্যাক্স’ বাতিলের যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান—ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে