হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন আবারও মুলতবি 

আবারও মুলতবি করা হয়েছে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণী বলে খ্যাত এই অধিবেশনটি এই নিয়ে তৃতীয়বারের মতো মুলতবি করা হলো। এশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে আবারও শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এ দিকে, পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্য আল-জাজিরা ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির পৃথক দুই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে। 

পিটিআইয়ে সেক্রেটারি জেনারেল আসাদ উমর, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এবং অ্যাডভোকেট মুহাম্মদ আজহার সিদ্দিক হাইকোর্ট কর্তৃক ৭ এপ্রিল দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদনটি দায়ের করেছেন। 

এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম এবং বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রুল জারি করেছিল। 

পিটিশনে বলা হয়েছে, সরকার যেখানে ক্ষমতাচ্যুত হওয়া এড়াতে সে অবস্থায় সংবিধানের ৬৯ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট কখনোই সংসদ অধিবেশনের সময়সীমা নির্ধারণ করতে পারে না। 

সুপ্রিম কোর্ট পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেওয়ার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অনাস্থা প্রস্তাব ভোটে দেওয়ার জন্য জাতীয় পরিষদের অধিবেশন শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন ডাকা হয়।  

ইরান সংকটে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চাইল পাকিস্তান

এশিয়ায় চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী পাকিস্তানের, কী আছে দেশটির সামরিক শক্তিতে

পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

এবার লিবিয়ার গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেছে পাকিস্তান

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী