হোম > বিশ্ব > পাকিস্তান

বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি গ্যাংস্টার আমিরকে গুলি করে হত্যা

লাহোর আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী এবং ভয়ংকর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় আমির বালাজ টিপুকে। অবশেষে লাহোরে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন তিনি। 

পাকিস্তানের ডন পত্রিকার বরাতে জানা গেছে, গতকাল শনিবার লাহোরের চুং এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির। সেখানেই তিনি অজ্ঞাত এক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। নিহত গ্যাংস্টার একটি পণ্য পরিবহন নেটওয়ার্কেরও মালিক ছিলেন। 

গ্যাংস্টার আমিরের পরিবার বহু আগে থেকেই নানা সহিংসতা ও বিবাদের সঙ্গে জড়িত। তাঁর বাবা আরিফ আমির নিজেও ২০১০ সালে আল্লামা ইকবাল বিমানবন্দরে একটি মারাত্মক হামলার শিকার হয়েছিলেন এবং বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। আমিরের দাদারও নানা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ার ইতিহাস রয়েছে। 

লাহোরের পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ওই আততায়ী আমিরসহ আরও দুই অতিথিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজনই মারাত্মক আহত হন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিরের সশস্ত্র সহযোগীরা ওই হামলাকারীর দিকেও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত টিপুকে দ্রুত জিন্নাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্যাংস্টার আমিরের অসংখ্য ভক্ত অনুরাগী ছিল। তাঁর মৃত্যুর খবরে সমর্থকদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মৃত্যুর খবর পেয়ে জিন্নাহ হাসপাতালের সামনে জড়ো হয় অসংখ্য মানুষ। তাদের মধ্যে বেশ কিছু নারীকে বুক চাপড়ে আর্তনাদ এবং হামলাকারীদের ভর্ৎসনা করতে দেখা গেছে। তারা উচ্চ স্বরে টিপুর প্রতি আনুগত্য প্রকাশ করছিলেন। 

এ অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো চুং এলাকাটি সিল করে দিয়েছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে তারা হামলার নেপথ্য কারণ এবং হামলাকারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর

হাসপাতালে ভর্তি ও অন্যান্য অধিকার বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন ইমরান খানের

পরিবার–গোত্রের অমতে বিয়ে, জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক ঘরবাড়ি

‘দূরপাল্লার’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত, টিটিপির দায় স্বীকার