হোম > বিশ্ব > পাকিস্তান

দলীয় ফান্ডে অবৈধ অর্থ গ্রহণ, ইমরানকে ডেকেছে নির্বাচন কমিশন 

প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও যেন বিতর্ক পিছু ছাড়ছে না ইমরান খানের। এবার দলীয় ফান্ড অবৈধভাবে অর্থ গ্রহণের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ২৩ আগস্ট তাঁকে নির্বাচন কমিশনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইমরানকে এই চিঠি পাঠানো হয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচন কমিশনের রাজনৈতিক দল বিধি–২০০৬ এর বিধি নম্বর ৬ অনুসারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে। গত ২ আগস্ট নির্বাচন কমিশনের রায়ের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ আগস্ট সকাল ১০টায় শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

নির্বাচন কমিশন ইমরান খানের নির্বাচনী অযোগ্যতার বিষয়েও একটি শুনানির জন্য আগামী ১৬ আগস্ট তাঁকে হাজির হতে নির্দেশ দিয়েছে। 

এর আগে, পিটিআই অবৈধ উৎস থেকে অর্থ নিয়েছে বলে এক রায়ে জানিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। গত সপ্তাহের মঙ্গলবার দেওয়া এক রায়ে দেশটির নির্বাচন কমিশন এই অর্থ কেন বাজেয়াপ্ত করা হবে না তা জানতে চেয়ে নোটিশও জারি করে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে তিন সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবরের দায়ের করা মামলায় রায় ঘোষণা করে। 

তেহরিক–ই–ইনসাফের বিরুদ্ধে এই মামলাটি ২০১৪ সালের ১৪ নভেম্বর থেকে চলছিল। রায়ে বলা হয়, পিটিআই ৩৪ জন বিদেশি নাগরিক এবং ৩৫১টি বিদেশভিত্তিক প্রতিষ্ঠান থেকে অবৈধ এ অর্থ পেয়েছে। যেসব অ্যাকাউন্টে অর্থ এসেছে এর মধ্যে ৬ টির মালিকানা পিটিআইয়ের, ১৩টি রাখা হয়েছে গোপন এবং ৩ টির ব্যাপারে কিছু জানানো হয়নি। 

সংবাদমাধ্যম ডনের কাছে আসা লিখিত রায়ের একটি কপি থেকে জানা গেছে, পিটিআই জ্ঞাতসারে এবং ইচ্ছাকৃতভাবে ব্যবসায়ী আরিফ নাকভির উটন ক্রিকেট লিমিটেড থেকে অর্থ পেয়েছে। এর মধ্যে ২১ লাখ ২১ হাজার ৫০০ ডলার অবৈধ।

‘পিরিয়ড ট্যাক্স’ বাতিলের যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান—ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর