হোম > বিশ্ব > পাকিস্তান

হত্যার পর পাকিস্তানি অভিনেত্রীকে ফেলে রাখা হয় মাঠে

পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।

এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।

মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।

স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।

অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী

করাচিতে জঙ্গি হামলার পর আফগান সীমান্তে পাকিস্তানের বিমান ও স্থল অভিযান, নিহত ২৯

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে মন্ত্রীর স্বীকারোক্তি

‘পিরিয়ড ট্যাক্স’ বাতিলের যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান—ভারতীয় সংবাদমাধ্যমের দাবি