হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ৪১ 

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চারজনকে। আজ রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, ৪৮ যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। লাসবেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, ইউটার্ন নেওয়ার সময় কোচটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পড়ে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামজা আনজুম আরও বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। এ জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি। এ কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে কাত হয়ে যায় এবং একপর্যায়ে খাদে পড়ে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় উদ্ধারকারীরা অংশ নিয়েছেন উদ্ধার কার্যক্রমে।

এদিকে দুর্ঘটনায় নিহতের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এ ছাড়া হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির আবদুল কুদ্দুস বিজেনজো। 

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে মন্ত্রীর স্বীকারোক্তি

‘পিরিয়ড ট্যাক্স’ বাতিলের যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান—ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড