হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খান বন্দী থাকা আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দী থাকা আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে পাকিস্তানের পুলিশ ও কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) যৌথ চেষ্টায় এ হামলা বানচাল করেছে। 

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গতকাল বুধবার রাতেই তিনজনকে আটক করেছে। আটক সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের অজ্ঞাত জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। 

রাওয়ালপিন্ডি পুলিশের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, পুলিশ ও সিটিডি আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা বানচাল করেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটক তিন ব্যক্তি আফগানিস্তানের বাসিন্দা। 

রাওয়ালপিন্ডি পুলিশের প্রধান সাইদ খালিদ হামদানি বলেন, তাঁদের কাছ থেকে স্বয়ংক্রিয় ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছে হ্যান্ড গ্রেনেড, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও কারাগারের মানচিত্রও পাওয়া গেছে। 

তিনি জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো বর্তমানে কারাগার ও তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আদিয়ালা কারাগার বর্তমানে বন্দীতে ঠাসা। এটিতে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে। কারাগারটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও রয়েছেন।

ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান

ফের নাটকের চেষ্টা করলে ভারতকে তাড়িয়ে কলকাতায় নিয়ে যাব: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানিদের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল কাতার

নিজ ঘরে আগুন রেখে যেভাবে ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী পাকিস্তান

ঈদ উপলক্ষে যুদ্ধবিরতি দিল পাকিস্তান ও আফগানিস্তান

কাবুলে পাকিস্তানি হামলায় ৪০০ জন নিহত—তালেবানের অভিযোগ, প্রত্যাখ্যান ইসলামাবাদের

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছিল মার্কিন মেরিন সেনারা