হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে পৃথক দুটি স্থানে অভিযান চালানোর সময় ওই দুজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার বেথেলহেমের ধীশেহ এবং জেনিনের ইয়াবাদ গ্রামে পৃথক অভিযানে তাঁদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ধীশেহ গ্রামে নিহত ব্যক্তির নাম আয়মান মাহমুদ (২৯)। বৃহস্পতিবার ভোররাতে বেথেলহেমের ধীশেহ শরণার্থীশিবিরে অভিযান চালানোর সময় তাঁকে হত্যা করে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

৩ সন্তানের জনক আয়মান মাহমুদ এর আগে প্রায় ৩ বছর ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। তাঁকে বিগত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ৩ জনকে হত্যা করেছে।

এদিকে, ইয়াবাদ নামক একটি গ্রামে ২৪ বছর বয়সী এক তরুণকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিলাল আওয়াদ কাবাহা নামে ওই তরুণকে গত বুধবার অভিযান চালানোর সময় হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিলালের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গুলি চালালে গুরুতর আহত অবস্থায় বিলালকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

ইরানের দাবি—আলোচনা ভেস্তে দিতেই হরমুজে হামলা, প্রকাশ্য অঙ্গীকারের শর্ত যুক্তরাষ্ট্রের

গাজায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ প্রদর্শনের আয়োজককে হত্যা, ফিলিস্তিনজুড়ে শোক

গণহত্যা থেকে বাঁচতে ব্রাজিলে পাড়ি, গণিত অলিম্পিয়াডে গাজার কিশোরীর স্বর্ণপদক জয়

ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়ানোর ঘোষণা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রের না

মেসি নন, অন্য কারণে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু, জানালেন নিজেই

ইরানে হামলার পর এবার ফের উত্তেজনা হ্রাসে মনোযোগ ট্রাম্পের

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা