হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

আজকের পত্রিকা ডেস্ক­

কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি। ছবি: এএফপি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এই হামলা চালানো হয়। তবে আইআরজিসি কোন মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

আইআরজিসি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তারা আরও বলেছে, পরিস্থিতির যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

এর আগে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন আশঙ্কায় ইরানের একটি সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী।

ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।

এর আগে মঙ্গলবারও ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানে হামলা চালিয়েছে।

বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই হামলা চালানো হয়েছে ‘আত্মরক্ষা’ এবং ‘মার্কিন বাহিনীর সদস্যদের ইরানি হুমকির হাত থেকে রক্ষার’ জন্য।

ইরানে ফের মার্কিন হামলা, শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা

কোরবানি ছাড়াই এবার ঈদ করছে গাজার মানুষ

হামাসের নতুন প্রধানকেও হত্যা করল ইসরায়েল

একদিন মুসলমানরাই নেতানিয়াহুকে উচিত শিক্ষা দেবে: এরদোয়ান

লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ৩১, বিস্তৃত হচ্ছে স্থল অভিযান

সৌদি আরবে পালিত হচ্ছে ঈদ, মুজদালিফায় হাজিরা

২ মাস ২৮ দিন ব্ল্যাকআউটের পর ইরানে চালু হলো ইন্টারনেট

মার্কিন হঠাৎ হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানিয়ে দিল সৌদি ও পাকিস্তান

মার্কিন হামলার পরও প্রতিক্রিয়া নেই তেহরানের