হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের আকাশে আবার ইরানি ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জেরুজালেম ও তেল আবিবের আকাশে রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশেই তা ধ্বংস করতে কাজ করছে।

রোববার রাত ১১টা ৫৮ মিনিটে জেরুজালেমজুড়ে সাইরেন বাজতে শুরু করে। নিরাপত্তা সংস্থাগুলো নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে। রাতের আকাশে বিস্ফোরণের শব্দ স্পষ্ট শোনা গেছে, যেগুলো ‘আয়রন ডোম’-এর প্রতিরক্ষা বিস্ফোরণ বলেই ধারণা করা হচ্ছে।

ইসরায়েল-ইরান যুদ্ধের তৃতীয় দিনেই এই হামলা সংঘটিত হলো। এর আগে, ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালালে সংঘাত শুরু হয়। পাল্টা জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে।

ইসরায়েলের দাবি, তারা ইরানকে "পারমাণবিক হুমকি" থেকে মুক্ত করতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ইরান বলেছে, এটি তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার নামান্তর।

ইসরায়েলে নাগরিকদের জন্য বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলে এখন সরাসরি হামলার আশঙ্কা থাকায় নাগরিকদের নিয়মিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

ইরানে আগ্রাসন: যুদ্ধ বন্ধ হলেও মূল্য দিতে হবে বিশ্বকে

হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে নামতে প্রস্তুত আরব আমিরাত

মার্কিন সেনাদের সঙ্গে রক্তের সমুদ্রে লড়তে চায় ইরান

যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি ইরান—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আরাঘচির

বাগদাদে মার্কিন নারী সাংবাদিক অপহৃত

আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

এবার কাতার উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা

ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন ইসরায়েলের

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা