হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাতভর ইসরায়েলের বিমান হামলা, থেমে থেমে কেঁপে ওঠছিল বৈরুত

কিছুক্ষণ পর পর বিকট শব্দে কেঁপে উঠছিল; থেকে থেকে আকাশে লাল আলোর ঝলকানি দেখা যাচ্ছিল কয়েক কিলোমিটার দূর থেকে— এই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের ব্যাপক বিমান হামলার এই বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 
    
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোথাও কোথাও হামলা ‘খুবই প্রবল’ ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। দু ঘণ্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ যাবৎকালের তীব্রতম একটি হামলা এটি। 

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে চারবার ভয়াবহ হামলা চালানো হয়। চুয়েফাত এলাকায় একটি হামলার পর কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা যায়। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এএফপির ভিডিও ফুটেজে।

বৈরুতের দক্ষিণ থেকে আগুনের বিশাল গোলা আকাশের দিকে উঠে যেতে দেখা যায়। প্রায় একঘণ্টা ধরে ঘন ধোঁয়ার মধ্যে গোলার ফুলকি দেখা গেছে।

বৈরুতের দক্ষিণের শহরতলির সাবরাতের সড়কে বহু মানুষকে দেখেছেন এএফপির প্রতিবেদক। তাঁদের কারও হাতে ব্যাগ, কেউ মোটরসাইকেলে, কেউবা পায়ে হেঁটেই চলছেন। বিকট বিস্ফোরণের শব্দ পেছনে ফেলে প্রাণভয়ে পালাচ্ছিলেন তাঁরা।

বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরের কাছেই বোমা পড়েছে। তবে বিমানবন্দরটি সচল আছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমান সেখানে নেমেছে।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতের (দক্ষিণাঞ্চলে) ‘সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এখন বিমান হামলা চালাচ্ছে’।

শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলে। স্যাটেলাইটের ছবিতে বার্জ আল-বারাজনেহ, হারেত হারিক ও চুয়েফাত আল-আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থলাভিযানে তারা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার সুনির্দিষ্ট লক্ষ্যস্থল।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন ইসরায়েল এবং লেবাননের ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তের এপার-ওপার করা গোলাগুলি চলছে।

কিন্তু গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে ১ হাজার ১১০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

ইসরায়েলি হামলায় নিহতের জানাজায় অংশ নেওয়াদের ওপর ফের ড্রোন হামলা

কী করা উচিত—বুঝতে পারছে না ইরানের সাধারণ মানুষ

জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সিরিয়ার ঘাঁটিতেও হামলা

পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে থেমে থেমে সংঘাতের শঙ্কা ইরানের, রাজধানীজুড়ে আশ্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনা

টানা ষষ্ঠ রাতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাত, ফের অচল হরমুজ

নতুন প্রতিরক্ষা চ্যাম্পিয়নের উত্থান ঘটছে উপসাগরে

বাব আল-মান্দেবে নাটকীয় অভিযান, হুতিদের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পের কফিন, হত্যার হুমকি

হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর