হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কায় সেহরি ও ইফতার কখন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রমজান মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে। ইসলামি চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের পর নতুন চাঁদ (হিলাল) দেখা গেলে পরদিন থেকেই রমজান শুরু হয় এবং ফজরের সময় থেকে রোজা রাখা শুরু হয়।

যদি ২৯ তারিখে চাঁদ দেখা না যায়, তাহলে শাবান ৩০ দিনে পূর্ণ করা হয় এবং তার পরের দিন থেকে রমজান শুরু হয়।

এ বছর জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রমজান ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে। অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে সরকারি চাঁদ দেখা কমিটি রয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (সাধারণত সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় ধর্মীয় কর্তৃপক্ষ) রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

চাঁদের সরু খণ্ড (হিলাল) দেখা যাবে কি না তা নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীরা কয়েকটি বিষয় বিবেচনা করেন। এর মধ্যে রয়েছে সূর্য ও চাঁদের কৌণিক দূরত্ব (এলংগেশন), সূর্যাস্তের সময় দিগন্তের ওপরে চাঁদের উচ্চতা এবং সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যবর্তী সময়ের ব্যবধান, যাকে ‘ল্যাগ টাইম’ বলা হয়। সাধারণত খালি চোখে চাঁদ দেখতে হলে সূর্য ও চাঁদের দূরত্ব কমপক্ষে ১০–১২ ডিগ্রি, চাঁদের উচ্চতা প্রায় ১০ ডিগ্রি এবং ল্যাগ টাইম অন্তত ৪৫ মিনিট হওয়া প্রয়োজন।

যুক্তরাজ্যের নটিক্যাল অ্যালমানাক অফিসের ক্রিসেন্ট মুন ওয়াচের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মক্কার স্থানীয় সময় বেলা ৩টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম (নিউ মুন) হবে।

সেদিন মক্কায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ আকাশে থাকবে মাত্র তিন মিনিট—যা খালি চোখে চাঁদ দেখার জন্য অত্যন্ত অল্প সময়।

তবে সব জল্পনা-কল্পনা কাটিয়ে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আজ মঙ্গলবার রাত থেকেই ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আগামীকাল বুধবার থেকে সৌদি আরবের ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা শুরু করবেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঘোষণা অনুযায়ী, সৌদি আরবে বুধবার হবে রমজান মাসের প্রথম দিন। এ উপলক্ষে মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার জন্য মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রমজান ২০২৬ উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি (আরব স্ট্যান্ডার্ড টাইম -AST) নিচে দেওয়া হলোঃ

  • ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার
    সেহরির শেষ সময়: ভোর ৫:০৮ মিনিট
    ইফতার: সন্ধ্যা ৫:৪৯ মিনিট
  • ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
    সেহরির শেষ সময়: ভোর ৫:০৮ মিনিট
    ইফতার: সন্ধ্যা ৫:৫০ মিনিট
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
    সেহরির শেষ সময়: ভোর ৫:০৭ মিনিট
    ইফতার: সন্ধ্যা ৫:৫০ মিনিট

উল্লেখ্য, সময়সূচি স্থানীয় সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভরশীল এবং দিনভেদে সামান্য পরিবর্তিত হতে পারে।

এবার সৌদি আরবে দীর্ঘতম ও ক্ষুদ্রতম রোজা কত ঘণ্টার

সৌদি আরবে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা ৮ দেশের

‘সৌদি আরবে সূর্যাস্তের আগেই অস্ত যাবে নতুন চাঁদ, খালি চোখে দেখা যাবে না’

শাবান মাস সমাপ্তির চাঁদ আমিরাতে, রমজানের চাঁদ দেখার অপেক্ষা

৬০ দিনের মধ্যে অস্ত্র ছাড়ার হুমকি ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের

তেল-খনিজ খাতে মার্কিন বিনিয়োগ ও উড়োজাহাজ কেনায় আগ্রহী ইরান

পশ্চিম তীরের ভূখণ্ড ‘খাস জমি’ হিসেবে নিবন্ধনের আইন করল ইসরায়েল

গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলারের অঙ্গীকার ট্রাম্পের, আরও ১১ ফিলিস্তিনিকে হত্যা

রমজানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করতে যাচ্ছে ইসরায়েল