হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈরুতে যাবে না ইসরায়েলি সেনা—নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে এবং এর পর ইসরায়েল বৈরুতে কোনো সেনা পাঠাবে না।

সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা যাবে না। যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একইভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গেও আমার খুব ভালো আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সতর্ক করে জানায়, লেবাননে তেহরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম আরও জানায়, লেবাননে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করেছে তেহরান। এর ফলে তিন মাস ধরে চলা সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে।

তবে ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। অন্যদিকে এনবিসি নিউজের এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনার স্থগিতাদেশ সম্পর্কে তিনি ইরানের কাছ থেকে কোনো বার্তা পাননি। তিনি মন্তব্য করেন, ‘এ নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলা হয়েছে। আমার মনে হয় কিছু সময় নীরব থাকাই ভালো।’

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, লেবাননে হামলার প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় বন্ধ করছে ইরানের আলোচক দল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলে হিজবুল্লাহকে ঘিরে সংঘাত নতুন করে তীব্র হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মধ্যস্থতাকারীর মাধ্যমে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রঘাঁটির চাপা পড়া ৬৯ প্রবেশপথের ৫০টিই খুলে ফেলেছে ইরান

ইরানের কোশেম-গোরুকে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের

লেবাননের আরও ভেতরে ঢুকে দখল সুদৃঢ় করার নির্দেশ নেতানিয়াহুর

আলোচনার মাধ্যমে নয়, আমরা ছাড় আদায় করি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে: গালিবাফ

মার্কিন বোমায় ক্ষয়ক্ষতি বুলডোজার আর ট্রাকেই সারিয়ে ফেলল ইরান

যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ পাড়ি দিয়েছে ২৯ জাহাজ

চীনা ক্ষেপণাস্ত্রেই সম্ভবত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান: প্রতিবেদন

মোজতবাকে কটাক্ষ করে বিতর্কের মুখে ইরানের কট্টরপন্থী এমপি