হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ লেবাননের টায়ার শহরের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ছবি: এএফপি

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। আজ সোমবার দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে যে শর্তগুলোর কথা আগে আলোচনা হয়েছিল, তার মধ্যে লেবাননও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে সেই শর্ত এখন লঙ্ঘন করা হচ্ছে বলে মনে করছে তেহরান। এ কারণে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইরান দাবি করেছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে পূর্ণ প্রত্যাহার করতে হবে। তেহরানের মতে, এসব বিষয়ে তাদের অবস্থান এবং আঞ্চলিক মিত্রদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা এগোবে না।

তাসনিম নিউজ আরও জানিয়েছে, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার সম্ভাবনা এবং অন্যান্য কৌশলগত ফ্রন্ট সক্রিয় করার বিষয়ও বিবেচনায় রেখেছে। এর মধ্যে লোহিতসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে, যেখানে অতীতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজের ওপর হামলা চালিয়েছে।

এদিকে, আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন। এলাকাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রঘাঁটির চাপা পড়া ৬৯ প্রবেশপথের ৫০টিই খুলে ফেলেছে ইরান

ইরানের কোশেম-গোরুকে যুক্তরাষ্ট্রের হামলা, মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি তেহরানের

লেবাননের আরও ভেতরে ঢুকে দখল সুদৃঢ় করার নির্দেশ নেতানিয়াহুর

আলোচনার মাধ্যমে নয়, আমরা ছাড় আদায় করি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে: গালিবাফ

মার্কিন বোমায় ক্ষয়ক্ষতি বুলডোজার আর ট্রাকেই সারিয়ে ফেলল ইরান

যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ পাড়ি দিয়েছে ২৯ জাহাজ

চীনা ক্ষেপণাস্ত্রেই সম্ভবত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান: প্রতিবেদন

মোজতবাকে কটাক্ষ করে বিতর্কের মুখে ইরানের কট্টরপন্থী এমপি

লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করে নিল ইসরায়েল

ইরানিদের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়: গালিবাফ