হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনা ব্যর্থ, সরানো হলো মোসাদের দুই শীর্ষ কর্মকর্তাকে

আজকের পত্রিকা ডেস্ক­

মোসাদ পরিচালক রোমান গোফম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন। ছবি: সিএনএন

ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার জেরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ দাবি করেছে। অপসারিত দুই কর্মকর্তা মোসাদের ইরান বিভাগ এবং গোয়েন্দা অধিদপ্তরের প্রধান ছিলেন। তবে তাঁরা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী—মোসাদ পরিচালক রোমান গোফম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংস্থার ভেতরে এই সিদ্ধান্তে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে এবং অনেক কর্মকর্তা এতে বিস্মিত হয়েছেন।

এই ঘটনা এমন সময় সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করে কূটনৈতিক আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দেন। তাঁর এই সিদ্ধান্তে ইসরায়েলে আশঙ্কা তৈরি হয়েছে, যুদ্ধে ক্ষয়ক্ষতির পরও ইরান হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কৌশলগত সুবিধা অর্জন করতে পারে।

ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’ এক সূত্রের বরাতে জানায়, রোমান গোফম্যান আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনার অন্যতম সমর্থক ছিলেন। ওই সূত্রের দাবি, পরিকল্পনা ব্যর্থ হওয়ার দায় থেকে নেতানিয়াহুকে দূরে রাখতেই তিনি দুই কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন।

এর আগে চলতি বছরের মার্চে ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানিয়েছিল—সেই সময়ের মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই ইরানি সরকারের পতন ঘটানো সম্ভব। পরিকল্পনায় কুর্দি বাহিনীর নেতৃত্বে স্থল অভিযান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার কথা ছিল। এমনকি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে সম্ভাব্য নতুন নেতা হিসেবেও বিবেচনা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর অন্যতম কৌশলগত লক্ষ্য হিসেবে পরিচিত। ইসরায়েল দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি।

উল্লেখ্য, গত ২ জুন মোসাদের পরিচালক হিসেবে দায়িত্ব নেন রোমান গোফম্যান। তবে তাঁর নিয়োগ শুরু থেকেই বিতর্কের মুখে পড়ে; সামরিক জীবনের আচরণ নিয়ে আইনি আপত্তি ও সমালোচনাও ওঠে।

ফিলিস্তিনি জলপাইচাষিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট জ্বালানি রপ্তানি করছে ইরান

সিরিয়ায় উপকূলীয় হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসাদপন্থীর মৃত্যুদণ্ড

ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছর বয়সী ছেলের গা ছমছম করা চিঠি

মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

হুতিদের সময় দিলে ‘দানবে’ পরিণত হবে, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চান না নেতানিয়াহু

পাল্টা জবাব হুতিদের, সৌদি আরামকোর ভবনে হামলা-অগ্নিকাণ্ড