হোম > বিশ্ব > ভারত

আসামে ২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি, কলকাতা

ভারতের আসাম রাজ্যে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি গ্রামের বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আসামের ধুবড়ি জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- মকবুল শেখ (৪৮) ও তাঁর ছেলে বাসির শেখ (১৮)। ধুবড়ি থানার সাব ইন্সপেক্টর ত্রিলোচন দাস জানিয়েছেন, মকবুল বাংলাদেশ থেকে ভারতে এসে বিয়ে করেন। বাপ-ছেলে দুজনই নেপালে ইট ভাটায় কাজ করতেন। স্ত্রীর সঙ্গে দেখা করতে ভারতে আসেন মকবুল। ভারতে এসে পুলিশের হাতে ধরা পড়েন। 

দুই বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় বিএসএফ ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, 'সীমান্ত সিল করার পাশাপাশি বিএসএফের কড়া নজরদারি এড়িয়ে বেআইনি অনুপ্রবেশ কীভাবে হচ্ছে এর জবাব কেন্দ্র ও রাজ্য সরকারকে দিতে হবে।' 

রাজ্যের মন্ত্রী অতুল বরা জানান, আসামে ৪.৩৫ কিলোমিটার সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া লাগেনি। এর জন্য ৪.৭৭ কোটি রুপি অনুমোদন করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশ রুখতে সরকার সজাগ রয়েছে বলে দাবি করেন তিনি।

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান