হোম > বিশ্ব > ভারত

ভারতের প্রবীণ রাজনীতিক মুলায়ম সিং যাদব আর নেই

ভারতের সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। প্রবীণ এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মুলায়ম সিং যাদব উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন। আজ সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে এনডিটিভি। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে মুলায়ম সিং যাদব একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে গত কয়েক বছর তাঁকে সেভাবে রাজনীতির মঞ্চে প্রকাশ্যে দেখা যায়নি।

সমাজবাদী পার্টির সমর্থক ও নেতারা তাঁকে ‘নেতাজি’ বলে সম্বোধন করতেন। তিনি এক সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একজন কুস্তিগির হিসেবেও তাঁর সুনাম ছিলি। ১৯৮০-এর দশকের শেষের দিকে মুলায়ম সিং যাদব রাজনীতিতে নাম লেখান। ১৯৯০ সালের গোড়ার দিকে শিক্ষার দিক থেকে অনগ্রসর শ্রেণির জন্য গঠিত মণ্ডল কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। মূলত সেই সময় থেকেই তিনি ভারতের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। 

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

কিশোরী হত্যা ও গণপিটুনি: উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ১৪৪ ধারা জারি

রাবণ অযোধ্যায় পৌঁছে গেছে, রামমন্দিরে চুরিই এর প্রমাণ: নির্মোহী আখড়ার প্রধান

জমি-ভবন ছাড়াই হাসপাতালে ৮৭ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কাগজে-কলমে চলছে ৬ বছর ধরে

স্ন্যাপচ্যাটে পরিচিত প্রেমিকার ডাকে সীমান্ত পেরিয়ে ভারতে, আটক হয়ে ফিরলেন পাকিস্তানে

আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

পার্টি নয় প্রার্থনা, ভারতে জেন-জিদের মাঝে জনপ্রিয় হচ্ছে ‘ভজন ক্লাবিং’

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে হত্যার হুমকি