হোম > বিশ্ব > ভারত

২০ কিলোমিটার তাড়া করে বরকে বিয়ের মণ্ডপে ফেরালেন কনে

পালিয়ে যাওয়ার চেষ্টা করা হবু বরকে ২০ কিলোমিটারের বেশি তাড়া করে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনলেন কনে। ঠিক যেন বলিউড সিনেমার দৃশ্য বাস্তবে। সম্প্রতি এমন নাটকীয় ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারেল্লির বারাদারি এলাকায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গায়ে বিয়ের শাড়ি ও গয়না পরা অবস্থাতেই বরকে তাড়া করেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কনে বিয়ের সাজে থাকলেও সাধারণ পোশাকেই পাশে বসে রয়েছেন বর। মন্দিরের ভেতরে চলছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ওই যুবকের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। এরপর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। সে হিসাবে গত রোববার (২১ মে) স্থানীয় মন্দিরে তাঁদের বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিয়ের দিন দীর্ঘ সময় পরেও বর মণ্ডপে হাজির না হওয়ায় কনে ফোন করেন তাঁর কাছে। তখন বর মণ্ডপে আসার পরিবর্তে অজুহাত দেন, মাকে আনতে অন্য জেলায় যাচ্ছেন। এটি শুনে কনের সন্দেহ হয়। পরে কনে নিজেই বরকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে বারেল্লি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভিমোরা থানার কাছে একটি বাসস্টেশনে পাওয়া যায় যুবককে।

খুঁজে পাওয়ার পর মাঝ রাস্তায় হবু বরের সঙ্গে কনের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর বরকে নিয়ে মণ্ডপে ফিরে আসেন কনে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানেই বিয়ে সম্পন্ন হয় যুগলের।

৫ কেজি ওজনের কাতলা নিয়ে কেন নির্বাচনী প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

ভারতে বাস-লরির সংঘর্ষে পুড়ে মারা গেল ১২ জন

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুফল—৭ বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত

হিন্দু-শিখ-বৌদ্ধরাই শুধু তফসিলি জাতি, ধর্মান্তরিত হলে হারাবে মর্যাদা: ভারতীয় সুপ্রিম কোর্ট

ইরানের জন্য গয়না-নগদ অর্থ দান করছেন কাশ্মীরিরা, এক মাসের বেতন দিলেন বিধায়ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ

ইরান এই যুদ্ধে হারবে না, ভারতের উচিত পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান

চীনে রাষ্ট্রদূত হচ্ছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

হরমুজ বন্ধে চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

ভারতে গ্রেপ্তার ৭ মার্কিন ও ইউক্রেনীয় নাগরিক, অস্থিতিশীল অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ