হোম > বিশ্ব > ভারত

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

আজকের পত্রিকা ডেস্ক­

গর্গ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে হেফাজতে নিয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

তদন্তকারীদের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন চলাকালে গর্গ চট্টোপাধ্যায় ইভিএমের স্বচ্ছতা নিয়ে এমন মন্তব্য করেছিলেন, যা আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। বিশেষ করে ইভিএম সিল করার পর ভোট গণনার সময় কেন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে—এই মর্মে তাঁর তোলা প্রশ্নগুলো জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিকবার সরব হয়েছিলেন তিনি।

সূত্রের খবর, স্বয়ং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে গর্গের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। আগামীকাল বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে।

গর্গ চট্টোপাধ্যায় ভবানীপুর বিধানসভার ভোটার। এবার ভোট দিতে গিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়েছিলেন। ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তিনি সাধারণ ভোটারদের ভিভিপ্যাট ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। অন্যদিকে ‘বাংলা পক্ষ’র দাবি ছিল, পয়লা বৈশাখের শোভাযাত্রার অনুমতি না দিয়ে কমিশন পক্ষপাতিত্ব করেছে। কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে তাঁরা সরব হয়েছিলেন।

‘বাংলা পক্ষ’র কর্মী-সমর্থকেরা অবশ্য এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে দেখছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুজব ছড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না।

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল ৫ বছর, প্রথম মন্ত্রিসভা বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত শুভেন্দুর