হোম > বিশ্ব > ভারত

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানে বরের নাচ, বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

প্রতীকী ছবি

বিয়ের আসরে বলিউডের জনপ্রিয় ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানের তালে নাচতে গিয়ে চরম বিপাকে পড়েছেন বর। বিয়ের মঞ্চে বরের নাচ দেখে খেপে গিয়ে, বিয়েই ভেঙে দিয়েছেন কনের বাবা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, এ ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

বন্ধুদের অনুরোধে নয়াদিল্লির এক বিয়েবাড়িতে মঞ্চে নাচতে ওঠেন বর। বলিউডের জনপ্রিয় গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ বাজতেই তাল মিলিয়ে নাচতে শুরু করেন তিনি। অনেক অতিথি এই মুহূর্তটা উপভোগ করছিলেন। কেউ কেউ বরকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু কনের বাবা এতে চরম ক্ষুব্ধ হন। তিনি বরকে ‘অশোভন আচরণের’ অভিযোগে অভিযুক্ত করে বিয়ে বন্ধ করে দেন।

কনের বাবা রাগান্বিত হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেন এবং মেয়েকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় কনে কান্নায় ভেঙে পড়েন। যদিও বর কনের বাবাকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি।

কনের পরিবার স্পষ্ট জানিয়ে দেয়, তাদের পরিবারের মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে এই সম্পর্ক আর এগোবে না।

মুহূর্তেই এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বরকে সমর্থন করে এটিকে ‘মজার মুহূর্ত’ হিসেবে দেখছেন। আবার অনেকেই কনের বাবার অবস্থানকেও যথার্থ বলে মন্তব্য করেছেন।

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির

এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ

দাম্পত্যকলহে স্বামীর প্রতিষ্ঠানে স্ত্রীর অভিযোগ দেওয়া সবচেয়ে খারাপ: ভারতের সুপ্রিম কোর্ট

পুলিশের লাঠিপেটার এক দিন পর ফের দিল্লির জন্তর মন্তর দখল ‘ককরোচদের’

পার্লামেন্টের বাইরে ‘ককরোচ’দের ও ভেতরে বিরোধী দলের আন্দোলনের মুখে মোদি সরকার

৫০ বার চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি, স্বর্ণপদকজয়ী তরুণের আত্মহত্যা