হোম > বিশ্ব > ভারত

১৪ বছর ব্যাংকে চাকরি, এখন ফুটপাতে ভিক্ষা করছেন বেঙ্গালুরুর বাসিন্দা

আজকের পত্রিকা ডেস্ক­

ফুটপাতে সাহায্যের অপেক্ষায় তরুণ। ছবি: এনডিটিভি

ভারতের বেঙ্গালুরুর এক ব্যস্ত মোড়। ছুটতে থাকা মানুষজনের মাঝে এক ফুটপাতে সাহায্যের অপেক্ষায় বসে থাকতে দেখা গেল এক ব্যক্তিকে। পাশে একটি ব্যাকপ্যাক রাখা, হাতে চিরকুট। তাতে লেখা, ১৪ বছর ধরে ব্যাংকে চাকরি করার পর এখন বেকার তিনি। নেই থাকার জায়গাও। চাইছেন সাহায্য। তার পাশে একটি ছোট কাগজে কিউআর কোড ছিল, সম্ভবত ডিজিটাল অনুদানের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে এক পোস্টে এমন একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘বেঙ্গালুরুর এক সিগন্যালে এই মানুষটির সঙ্গে দেখা হলো। বিষয়টি যতই হৃদয়বিদারক হোক, আমি ভাবছি, এটা কি সমাজের ব্যর্থতা, নাকি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ফলে পাওয়া দুর্ভাগ্য?’

রেডিটের পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সহানুভূতি প্রকাশ করেন, আবার কেউ সমালোচনা করেন। বলেন, এটা কি ব্যক্তিগত সিদ্ধান্তের ফল, নাকি গোটা সমাজ ব্যবস্থার ব্যর্থতা।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের দেশের কঠিন বাস্তবতা হলো, আমরা কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীদের ১% এর জন্যও চাকরি দিতে পারি না।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘তিনি কি শারীরিকভাবে অক্ষম? যদি তাই হয়, তাঁর প্রতি আমার সহানুভূতি। যদি না হন, তবে বেঙ্গালুরুর মতো শহরে একজন তরুণ মানুষের ভিক্ষা চাওয়ার কোনো অজুহাত থাকতে পারে না। এখানে কাজের অভাব নেই, যদি কাজ করার ইচ্ছা থাকে। হয়তো খুব বেশি বেতনের চাকরি নাও হবে, কিন্তু একজন মানুষের বেঁচে থাকার মতো উপার্জন সম্ভব। হ্যাঁ, জীবন কঠিন এবং অনেক সময় অবিচারও করে, কিন্তু দাঁড়িয়ে লড়াই করতে হবে। অন্য কেউ এসে সাহায্য করবে না।’

তবে, আরেকজন ভিন্ন মত দিয়েছেন। তাঁর মন্তব্যটি ছিল, ‘অনেকে বলছেন, তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন, তাহলে ডেলিভারি বা ড্রাইভিংয়ের মতো কাজ করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, দীর্ঘদিন বেকার থাকলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, বিষণ্ণতায় ভোগে। সেটিও একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।’

আরও খবর পড়ুন:

তেলের দাম বাড়াল ভারতও

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

কর্ণাটকের স্কুলে হিজাব-পাগড়ির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকিদের ৩ গির্জা নেতাকে হত্যা, উত্তেজনা

তিব্বত যেতে হিমালয়ের গিরিপথ খুলবে ভারত, নেপালের সঙ্গে উত্তেজনা

ব্যক্তিগত জ্যোতিষীকে সহযোগী নিয়োগ, সমালোচনার মুখে বাতিল করলেন বিজয়

আস্থা ভোটে অভাবনীয় জয়, নিষ্কণ্টক হলো থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব

পাকিস্তানের সঙ্গে সংলাপ বন্ধ করা যাবে না: আরএসএস

থালাপতি বিজয়ের পদাঙ্ক অনুসরণ করে কাশ্মীরেও মদের দোকান বন্ধের দাবি