হোম > বিশ্ব > ভারত

ভারতে কৃষক হত্যায় অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন নাকচ

কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশে গাড়ি চাপা দিয়ে ৮ আন্দোলনরত কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের আশিস মিত্রের জামিন বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আশিসকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে, এলাহাবাদ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই জামিন খারিজ করে দিয়ে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে।

গত বছর ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে প্রথম দিকে পুলিশ আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। 

পরে, গত ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন আশিস। কিন্তু এবার তাঁর জামিন বাতিল করায় তাঁকে আবার জেলে যেতে হচ্ছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, সাজা ঘোষণা না হওয়া পর্যন্ত মন্ত্রীর ছেলেকে বন্দী রাখা হোক। 

তবে, আশিসের আইনজীবীদের দাবি, আশিস নির্দোষ। 

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়