হোম > বিশ্ব > ভারত

প্রেমিকা খোঁজা ব্যক্তিকে যেভাবে সাড়া দিল দিল্লি পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে একজন প্রেমিকা খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন নিঃসঙ্গ এক যুবক। নিজের নিঃসঙ্গতাকে বোঝাতে ইংরেজিতে ‘সিঙ্গেল’ লিখতে গিয়ে বানান ভুলে তিনি আবার লিখে ফেলেছেন ‘সিগন্যাল’। 

মজার বিষয় হলো—ভারতের দিল্লির ওই যুবকের আবেদনে সাড়া দিয়েছে রাজ্য পুলিশ। যুবকের টুইটটি শেয়ার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘স্যার, আমরা তাঁকে খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক তখনই যদি তিনি নিখোঁজ হন।’ 

অ্যাক্সের ওই পোস্টে কিছুটা কৌতুক করে নিঃসঙ্গ ওই যুবককে একটি পরামর্শও দিয়েছে দিল্লি পুলিশ। যুবকের উদ্দেশে তারা লিখেছে—আপনি যদি ‘সিগন্যাল’ হন, তবে আমরা আশা করবো আপনি লাল নয়, বরং সবুজ থাকুন! 

বলা বাহুল্য, দিল্লি পুলিশের এমন সাড়া রীতিমতো ভাইরাল হয়ে গেছে অ্যাক্স মাধ্যমে। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি পুলিশের ওই পোস্টটি পৌনে সাত লাখেরও বেশি ভিউ হয়েছে। পোস্টটির লাইক বাটন চেপেছেন ১৭ হাজারের বেশি মানুষ। আর প্রায় আড়াই হাজার মানুষ এই নিজেদের মতামত দিয়েছেন। 

দিল্লি পুলিশের পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘সিঙ্গেলরা যে দুঃখী, এটা সত্য। তবে এর জন্য দিল্লি পুলিশের সাহায্য চাওয়া একটু বেশিই হয়ে গেছে। তারপরও অনুভূতি প্রকাশ করা গুরুত্বপূর্ণ। লোকটির জন্য শুভকামনা। তাঁকে বোঝার জন্য দিল্লি পুলিশকে ধন্যবাদ।’ 

আরেকজন লিখেছেন, ‘যদি ব্যক্তিটি সিঙ্গেল না লিখে সিগন্যাল লিখে থাকেন, তবে তিনি অনেকের কাছেই এখন লাল আলো হয়ে গেছেন।’ 

মন্তব্যকারীদের বেশির ভাগই পোস্টটি নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন। অনেকেই দিল্লি পুলিশের রসবোধের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার কাজ বা দিয়ে এসব বিষয় নিয়ে মেতে থাকার জন্য পুলিশের সমালোচনাও করেছেন।

তৃণমূলের ৫০০০ নেতা-কর্মীর জীবন বাঁচিয়েছেন শুভেন্দু—বহিষ্কৃত নেতার বিস্ফোরক মন্তব্য

বিজেপির ফোর আই ফর্মুলা: দুর্নীতিগ্রস্ত দলছুট নেতারাই মুখ্যমন্ত্রী

‘দুর্নীতিবাজ’ বলা শুভেন্দুর পিঠ চাপড়ে দিলেন নরেন্দ্র মোদি, ১০ বছর আগের ভিডিও ভাইরাল

২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী—শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

‘জনি জনি ইয়েস পাপা’ গান শিশুদের অসততা শেখাচ্ছে: ভারতীয় শিক্ষামন্ত্রী

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, সামনে যেসব চ্যালেঞ্জ

সরকার গঠনে রাজ্যপালের অনুমোদন, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়

বদলে গেল এক্স হ্যান্ডলের বায়ো, তবে কি পরাজয় মেনে নিলেন মমতা

পশ্চিমবঙ্গ পেল বিজেপি সরকার, ঝুলে রইল কেরালা ও তামিলনাড়ু

এক দশকে শুভেন্দুর ৪ ঘনিষ্ঠজন খুন, তদন্তেও অনীহা, নেপথ্যে কী