হোম > বিশ্ব > ভারত

বিহারে ভেজাল মদ পানে মৃত ৯, দৃষ্টিশক্তি হারিয়েছেন ১৭ জন

ভারতের বিহার রাজ্যে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু হয়েছে। কেবল তাই নয়, ওই মদ পানের পর দৃষ্টিশক্তি হারিয়েছেন অন্তত আরও ১৭ জন। ঘটনা বিহারের সরন জেলার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্ক্রলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ভেজাল মদ পানের পর যারা মারা গেছেন তাঁদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—চন্দন কুমার, কমল মাহাতো, ওম নাথ মাহাতো, চন্দেশ্বর মাহাতো, সাকালদ্বীপ মাহাতো, ধানিরাম মাহাতো এবং রাজনাথ মাহাতো। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। নিহতরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে অনেকেই জেলার ধানুকাতলি গ্রাম থেকে ওই ভেজাল মদ কিনেছিলেন। 

এদিকে, দৃষ্টিশক্তি হারানোর মধ্যে ১১ জনকে বর্তমানে ছাপড়া শহরের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি কয়জনকে বিহারের রাজধানী পাটনার পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সরন জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার বলেছেন, কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। মারহাউরা এবং ভেলদি পুলিশ স্টেশন কারা এসব মদ চোরাচালান এবং বিক্রয়ের সঙ্গে জড়িত তার খোঁজে অভিযান চালাচ্ছে। তিনি বলেছেন, ‘এই অভিযান শেষ করার আগেই আমরা এই কাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হব।’ 
 
২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্যে মদ পান ও বিক্রির বিষয়টি অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু তারপরও রাজ্যটিতে ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনা থেমে নেই। কেবল বিহার নয়, ভারতের বিভিন্ন রাজ্যেই এমন মদ পানে মৃত্যুর ঘটনাটি প্রায় নিয়মিত। এর আগে, গত জুলাই মাসেই ভারতের গুজরাটে বুতাদ জেলায় ভেজাল মদপানে ৪২ জনের মৃত্যু হয়েছে। 

দূষণে বিক্ষুব্ধ কৃষকেরা, ভারতে তদন্তের মুখে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানা

কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

মুসলিম স্থাপনা ধ্বংস বন্ধের আহ্বান পাকিস্তান প্রেসিডেন্টের, যা বলছে ভারত

‘পুরো বাংলাকে ভারতের বাইরে নেওয়ার চক্রান্ত হয়েছিল’, বাংলাদেশ প্রসঙ্গও তুললেন মোদি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দিল্লির অন্ধকার ‘বেবি বাজার’: যেখানে কন্যাসন্তানের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হতো ছেলেশিশু

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ধসে ৪ জনের মৃত্যু, বহু পুণ্যার্থী আটকা পড়ার আশঙ্কা

বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট

পরীক্ষার্থী মহারাষ্ট্রের, মেডিকেল ভর্তি পরীক্ষার সিট পড়েছে দুবাই

কলকাতা বিমানবন্দরে তৃণমূল-বিজেপি সমর্থকদের সংঘর্ষ