হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে দলীয় কোন্দলে বিপাকে বিজেপি

কলকাতা প্রতিনিধি

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে ভাঙনের মুখে ক্ষমতাসীন দল বিজেপি। দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে দল ছাড়ার হিড়িক পড়ে গেছে। রাজ্যের মন্ত্রী প্রভাবশালী লিঙ্গায়ত সম্প্রদায়ের দাপুটে নেতা লক্ষণ সাভাডি আজ বুধবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন। কারণ, তাঁকে এবার মনোনয়ন দেয়নি বিজেপি। সম্ভবত তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার, প্রবীণ নেতা কে এস ইশ্বরাপ্পাও বিজেপি ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও ক্ষিপ্ত। তাঁরা কেউ মনোনয়ন পাননি।

আগামী ১০ মে গুজরাট বিধানসভার নির্বাচন। সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমারের মধ্যে বিরোধ কমিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরতে মরিয়া। তাঁরা ভোটার তালিকা প্রকাশে বিজেপিকে টেক্কা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিজেপি প্রকাশ করে রাজ্যের ২২৪টি আসনের মধ্যে ১৮৯টি আসনের প্রার্থীর তালিকা। তালিকায় নতুন মুখ ৫২টি।

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। লক্ষণ সাভাড়ির মতো দাপুটে নেতা দল ছাড়ায় এবারের নির্বাচনে বিজেপি বড় ধাক্কা খাবে বলে ধারণা অনেকের।

অন্যদিকে বিজেপি নেতাদের পাল্টা দাবি, নরেন্দ্র মোদির উন্নয়ন মডেলকে সামনে রেখে বিজেপিই ফের ক্ষমতা ধরে রাখছে।

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার

বাসায় গিয়ে অভিজিৎকে সতর্ক করল পুলিশ, ‘তেরঙ্গা মিছিলে’ অনড় ককরোচরা

বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাহুল গান্ধী ‘মবোক্রেসি’ দিয়ে ক্ষমতার পরিবর্তন চান: স্মৃতি ইরানি

কোন আইনে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা