হোম > বিশ্ব > ভারত

কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত টিকা : মমতা

ঢাকা: ‘শুধু বাংলায় নয়, দেশজুড়ে অজস্র ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যায়। কিন্তু যারা কোভ্যাকসিন নিয়েছে, তারা এখন সমস্যায় পড়ছে। বিদেশে তাদের টিকা নেওয়ার প্রশংসাপত্র গ্রহণ করা হচ্ছে না। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এই কোভ্যাকসিনের অনুমোদন দেয়নি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এসব কথা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজারের। 

মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিন অনুমোদনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে চিঠিতে লিখেছেন, টিকাদান কর্মসূচির শুরু থেকেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুই রকম টিকাই পেয়েছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলোও কোভ্যাকসিনের টিকা মজুত করেছে। অনেক শিক্ষার্থীও এই টিকা নিয়েছে। 

এর আগে মমতা কটাক্ষ করে বলেছিলেন, কোভ্যাকসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত টিকা। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের মমতা গত বুধবার বলেছিলেন, কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে। এই টিকা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে। 

সরকারি ভবন নবান্নে গত বুধবার মমতা রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যেন দ্রুত এই টিকা নিয়ে সমস্যা মেটানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখা হয়।

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ডিম হামলাকে ‘অভিনব উদ্ভাবন’ বললেন বিজেপি মন্ত্রী, আদালতে গড়াল বিতর্ক

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন