হোম > বিশ্ব > ভারত

নতুন কৃষি আইনের সুফল কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার: মোদি

কলকাতা প্রতিনিধি

ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করা হচ্ছে। আজ শুক্রবার শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন। 

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে মোদি সরকার তিনটি নতুন কৃষি আইন করেন। কিন্তু আইন তিনটি প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে শুরু হয় আন্দোলন। কৃষকেরা প্রায় এক বছর ধরে আন্দোলন করছেন। এদিন কৃষিপ্রধান পাঞ্জাবের ধর্মগুরু গুরু নানকের জন্মদিনে কৃষকদের মন জয়ের চেষ্টা করেন মোদি। তিনি বলেন, ‘নতুন কৃষি আইনের সুফল কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে সরকার।’ 

মোদি সরকারের আমলে কৃষকদের উন্নয়নে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি তুলে ধরে তিনি জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষিত রাখতে তাঁর সরকার কাজ করবে। 

ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত মোদীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, কৃষক আন্দোলনের সুফল পেলেন চাষিরা। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। 

উল্লেখ্য, সামনেই পাঞ্জাব, উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগে এই আইন প্রত্যাহারের ঘোষণা বিরোধীদের জয় বলে মনে করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর মতে, বিজেপির দিন শেষ। তৃণমূল নেতা সৌগত রায় মনে করেন এটা বিরোধীদের বিরাট জয়। তৃণমূলসহ বিজেপিবিরোধী সব দলের সম্মিলিত প্রতিবাদের সুফল মিলেছে। আগামী দিনেও বিরোধী ঐক্যের ডাক দেন তিনি।   

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়