হোম > বিশ্ব > ভারত

উত্তরপ্রদেশে খাবারে মাছ–মাংস না থাকায় কনেপক্ষকে পিটিয়ে বিয়ে ভেঙে দিল বরপক্ষ

পনির, পোলাও এবং বিভিন্ন তরকারি সমেত খাবার আয়োজনে কোনো ঘাটতি ছিল না। কয়েক লাখ রুপি যৌতুকও ছিল বলে অভিযোগ। কিন্তু বরপক্ষের আপত্তি দুটি জিনিসের অনুপস্থিতি নিয়ে—মাছ ও মাংস। বরের আত্মীয়স্বজনেরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, কনেপক্ষের লোকজনদের রীতিমতো লাঠিপেটা করেছেন। 

শেষ পর্যন্ত বিয়েটা আর হয়নি। বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপর কনের পরিবার পুলিশের অভিযোগ দেয়। 

গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। দেওরিয়া জেলার আনন্দ নগর গ্রামের অভিষেক শর্মা দীনেশ শর্মার মেয়ে সুষমার বিয়ের অনুষ্ঠান ছিল সেটি। 

সবকিছু পরিকল্পনা মতোই এগিয়েছিল। এমনকি মালা বিনিময় পর্যন্ত হয়ে গেছে। বিপত্তি বাঁধে যখন বরপক্ষকে বলা হয়, এখানে কোনো আমিষভোজীর জন্য ব্যবস্থা নেই! 

কনের বাবা পুলিশ বলেন, বর, তাঁর বাবা সুরেন্দ্র শর্মা এবং অন্যরা আয়োজনে আমিষ না থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমি আপত্তি জানালে অভিষেক শর্মা, সুরেন্দ্র শর্মা, রামপ্রবেশ শর্মা, রাজকুমার এবং কিছু অজ্ঞাতপরিচয় লোক আমার পরিবারের লোকজনকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং লাথি দেয়, ঘুষি মারে। 

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতাহাতি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি হচ্ছে। দুই পক্ষে চলছে তুমুল ঝগড়া। 

পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিয়েতে প্রায় ৫ লাখ রুপি যৌতুক দেওয়া হয়েছে। 

কনের বাবা বলেন, যৌতুক হিসেবে একটি গাড়ি কেনার জন্য সুরেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মাকে সাড়ে ৪ লাখ রুপি দিয়েছি। এ ছাড়া একটি তিলক সেট এবং দুটি সোনার আংটি (মূল্য ২০ হাজার রুপি) দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন, কীভাবে কাজ করে এটি

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ

কাশ্মীরে ‘আপত্তিকর’ বইয়ের বিরুদ্ধে অভিযান ঘিরে বিতর্ক

পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ১, আহত শতাধিক

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত—পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

বিজেপির পতন না দেখে মরব না: মমতা

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতে পেট্রলপাম্পে কুড়াল দিয়ে যুবকের দুই হাত প্রায় বিচ্ছিন্ন, বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা