হোম > বিশ্ব > ভারত

প্রথমবারের মতো ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় সুযোগ পাচ্ছেন নারীরা

প্রতিনিধি, কলকাতা

ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) এন্ট্রান্স পরীক্ষায় নারীরা বসার সুযোগ পাচ্ছেন।   সেনা বাহিনীর নিয়োগের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য মানতে নারাজ ভারতীয় সুপ্রিম কোর্ট।

ভারতের সর্বোচ্চ আদালত আগেই জানিয়েছিলেন, এনডিএ নারী ও পুরুষ সকলের জন্যই। ভর্তির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে নারীদেরও সুযোগ দিতে হবে সামরিক প্রশিক্ষণের। তাঁরাও হতে পারবেন সেনা অফিসার।

ভারত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ নীতিগত ভাবে মেনে নিলেও চলতি শিক্ষাবর্ষে নারীদের এনডিএর ভর্তির সুযোগ দিতে রাজি ছিল না। তাঁদের অনুরোধ ছিল, সুপ্রিম কোর্ট যাতে নারীদের ভর্তির জন্য একটি বছর সময় দেন। 

কিন্তু সেই আরজি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আজ নয় কাল, এইভাবে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা চলবে না। নারীদের আশাহত করবে না আদালত। তাই এ বছর তাঁদের এন্ট্রান্সের ব্যবস্থা করতে হবে। 

আগামী ১৪ নভেম্বর প্রবেশিকা পরীক্ষায় নারীদের পরীক্ষা নিতে হবে বলেও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন।  

নারীদের শারীরিক বিভিন্ন সমস্যা থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত দিয়ে দ্রুত নিয়োগের ক্ষেত্রে অসুবিধার কথা তুলে ধরা হয় আদালতে। বলা হয়, পুরুষদের নারীদের শারীরিক গঠনে পার্থক্যের কথাও বলা হয়। 

কিন্তু আদালত কোনো যুক্তি শুনতে চাননি। সুপ্রিম কোর্টের মতে, যেকোনো প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে দক্ষ ভারতীয় সেনা। তাই জরুরি ভিত্তিতে নারীদের এনডিএ-তে ভর্তি করতেও তাঁরা সক্ষম হবেন।  

বিচারপতি এসকে কল এবং বিচারপতি বিআর গাভাই নারীদের সেনা বাহিনীতে বৈষম্যের বিক্ষোভে নিজেদের অবস্থানে অটল থাকেন। তাঁদের নির্দেশ, নারীদেরও সমান অধিকার দিতে হবে

দিল্লিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত

কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

মোদি সরকারের ‘গোপনীয়তা আইন’-এর বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

দিল্লি এড়িয়ে কেন ভারতের ছোট্ট শহর জামনগরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান