হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ১৭

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে পোস্টার টাঙানোর অভিযোগে নয়াদিল্লি থেকে কমপক্ষে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোদিবিরোধী পোস্টার টাঙানোর ঘটনায় ২১টি সাধারণ অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে।

সম্প্রতি দিল্লির বিভিন্ন শহরে মোদিবিরোধী পোস্টার টাঙানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, মোদি , আপনি কেন আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশ পাঠিয়ে দিয়েছেন?

সূত্রের বরাত দিয়ে এনডিটভি জানায়, গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির কল্যানীপুর থেকে মোদিবিরোধী পোস্টার টাঙানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আট শতাধিক মোদিবিরোধী পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পোস্টার নিয়ে এমন অভিযোগ পাওয়া গেলে আরও সাধারণ অভিযোগ দায়ের করা হবে। এই পোস্টার ছাপানোর পেছনে কারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে অন্যতম দিল্লি। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।

সম্প্রতি দিল্লিতে সংক্রমণের পরিমাণ কমছে। কম পরীক্ষার জন্য দিল্লিতে করোনা রোগী শনাক্ত কম হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন সপ্তাহ ধরেই প্রতিদিন ভারতে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার: মেটার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই কিসের আশায় দিল্লিতে বিক্ষোভ করেই যাচ্ছে ‘ককরোচ’রা

টেলিগ্রাফ ইন্ডিয়ার সম্পাদকীয়: বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, ভারত কি চিন্তিত

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুনে নিহত ৭, আহত ২২

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা

রামমন্দিরে চুরির ঘটনা তদন্তে কঠোর যোগী, বিপাকে আরএসএস ও মোদির বিজেপি

খুনের আগে বাগ্দত্তার কাছ থেকে শপিংয়ের নামে ১ কোটি রুপি নিয়ে প্রেমিককে দেন ভারতীয় তরুণী

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন

অযোধ্যা রামমন্দিরের দানের টাকা মেরে বিলাসী জীবন