হোম > বিশ্ব > ভারত

ভারতে লাল টুপি নিয়ে কথার লড়াই

কলকাতা প্রতিনিধি

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে লাল টুপি নিয়ে কথার লড়াই। রাজ্যের বিরোধী দলনেতা সমাজবাদী পার্টির (সপা) অখিলেশ যাদবের মাথায় লাল রঙের গান্ধী টুপি থাকে। আর সেই লাল রঙের টুপি নিয়েই সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে লালের গুনগান শুরু করেছেন অখিলেশ। তবে এসবের মধ্যে নেই কংগ্রেস। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদরা নারীশক্তির মাহাত্ম্য প্রচারে ব্যস্ত।

অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (সপা) বহু নেতা-কর্মী লাল টুপি পছন্দ করেন। আর এটা লক্ষ্য করে মোদি বলেছেন, লাল টুপি লাল বাতির গাড়ি চড়ার জন্য ভোট চাইছে। মানুষের কল্যাণের বদলে সন্ত্রাসবাদের মদদ জোগাচ্ছে। লালের বিপদ সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করে লাল টুপিকে রাজ্য থেকে উৎখাতের ডাক দেন তিনি।

মোদির কথার জবাবে অখিলেশ বলেছেন, লাল আবেগের রং, বিপ্লবের রং, ভালোবাসার রং। বিজেপির তাই এত ভয়। মোদিজি বুঝেছেন, সরকার পাল্টে দেওয়ার রং লাল। তাঁর দাবি, ইউপিতে সমাজবাদী পার্টির (সপা) সরকার হচ্ছেই।

মোদি-অখিলেশের কথার লড়াইয়ের মাঝে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করে যাচ্ছেন। তাঁর অভিযোগ, ইউপিতে নারী সুরক্ষার বালাই নেই। কংগ্রেস নারীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে।

শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ, সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা

‘মোদির অনুরোধে অমিত শাহকে বাঁচান শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’

পশ্চিমবঙ্গেও এল বুলডোজার সংস্কৃতি: গুঁড়িয়ে দেওয়া হলো মাংসের দোকান ও তৃণমূল কার্যালয়

সঙ্গী করে ক্ষমতায় আরোহণ, সেই বিজেপির হাতেই পতন হয়েছে যে ৬ মুখ্যমন্ত্রীর

তৃণমূলশূন্য পশ্চিমবঙ্গের ৮ জেলা, বাকিগুলোতেও মমতার ধরাশায়ী হওয়ার চিত্র

পদত্যাগে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়: ভারতের সংবিধানে এর সমাধান কী

পশ্চিমবঙ্গে সচিবালয়ে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে কংগ্রেস, পেতে পারে ২ মন্ত্রিত্ব

নতুন চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা পাঠাতে পারবে ভারত ও রাশিয়া