হোম > বিশ্ব > ভারত

মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না—ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ব্যবস্থা নেবে ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বেশ আগের এক ভিডিও সাম্প্রতিক সময়ে আবারও সামনে এসেছে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে চান না।’ প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল ভিডিওকে ঘিরে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, তিনি সংশ্লিষ্ট ভিডিওটি দেখেননি। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। তবে যদি এমন কোনো ভিডিও থেকে থাকে, সেটি সত্য বা মিথ্যা যাই হোক, আমরা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।’

নতুন করে সামনে আসা সেই ক্লিপটি ছিল এফবিআইয়ের পরিচালকের সঙ্গে এক সংবাদ সম্মেলনের সময়ের। সেখানে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন।’ তবে ‘ভালোবাসেন’ শব্দটি যেন অন্যভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘তিনি একজন মহান মানুষ। মোদি একজন মহান মানুষ, তিনি ট্রাম্পকে ভালোবাসেন। এখন, ভালোবাসা শব্দটি নিয়ে আমি জানি না, আমি চাই না আপনারা এটি অন্যভাবে নেন। আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। কিন্তু আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু সেখানে অনেক দিন ধরে আছেন।’

রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘রাশিয়া ও ভারতের মধ্যে নানা বিষয়ে চলমান সম্পৃক্ততা ও সহযোগিতা রয়েছে। বাণিজ্য থেকে শুরু করে মানুষে-মানুষে সাংস্কৃতিক যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা—সব ক্ষেত্রেই সম্পর্ক রয়েছে। আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিকই ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টশিট নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র যে সাম্প্রতিক সংশোধন করেছে, তা দুই দেশের মধ্যে হওয়া ‘যৌথ বোঝাপড়া’র প্রতিফলন। হোয়াইট হাউসের ফ্যাক্টশিটে করা পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো নিয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেটিই দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি হিসেবে বহাল রয়েছে।

জয়সওয়াল বলেন, ‘আপনারা জানেন, পারস্পরিক ও পরস্পরের জন্য উপকারী বাণিজ্য নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো বিষয়ে ভারত-যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছিল। সেই যৌথ বিবৃতিই হলো কাঠামো এবং এটি এখনো আমাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি। এখন উভয় পক্ষ এই কাঠামো বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত করার দিকে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফ্যাক্টশিটে যে সংশোধন করা হয়েছে, তা যৌথ বিবৃতিতে থাকা অভিন্ন বোঝাপড়ারই প্রতিফলন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নথিতে সংশোধনের খবর প্রকাশের পর এই ব্যাখ্যা আসে। এর আগে ওই নথির কিছু অংশ ভারতের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উঠে এসেছিল।

‘আমার তারেক ভাইকে’ মমতার শুভেচ্ছা

ফ্রান্স থেকে ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিল ভারত

ভারতে শ্বাসকষ্টজনিত ওষুধের বিক্রি বেড়েছে ১৭০০ কোটি রুপি

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: লোকসভায় রাহুল গান্ধী

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

রাহুলের হাতে ভারতের সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই, উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন

আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত, হাতে আছে ৩৬টি

‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি

মুসলিমদের ছবির দিকে আসামের মুখ্যমন্ত্রীর ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট ’, কংগ্রেস বলছে—‘গণহত্যার ডাক’

বাংলাদেশের হিন্দুরা সংগঠিত হলে পাশে দাঁড়ানোর আশ্বাস আরএসএস প্রধানের