হোম > বিশ্ব > ভারত

মাঙ্কিপক্সে ভারতে একজনের মৃত্যু

ভারতে মাঙ্কিপক্সে প্রথম একজনের মৃত্যু হলো। মৃত যুবকের বাড়ি কেরালায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, বিদেশে থাকাকালীন মাঙ্কিপক্সে আক্রান্ত হন ২২ বছর বয়সী ওই যুবক। 

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিল না তাঁর। শনিবারই বিদেশ থেকে তাঁর আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরেন ওই যুবক। 

কেরালার ত্রিশূরের পুন্নিয়ুরের বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি হাসপাতালে গত কয়েক দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। তবে বিদেশ থেকে ফেরার পরই তাঁর শরীরে অসুস্থতা সেভাবে ধরা পড়েনি। গত ২৬ জুলাই অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তাঁর মাঙ্কিপক্স ধরা পড়েছে। তবে রিপোর্ট পাওয়ার আগে দেশে চলে আসেন তিনি। 

শনিবার বিকেলে ওই যুবকের মৃত্যু হয়। আর এদিনই রিপোর্ট পায় ওই যুবকের পরিবার। এরপরই মাঙ্কিপক্সের কথা জানাজানি হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে বিধিনিষেধ মেনে তাঁর শেষকৃত্য হয়। আর এই কদিন ওই যুবকের সঙ্গে যারা মিশেছিলেন তাঁদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা কম। এ জন্য মৃত্যুর কারণ জানতে এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কেরালার স্বাস্থ্যমন্ত্রী। 

পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে ধর্ম ত্যাগে চাপ ও হামলার অভিযোগ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

যন্তর মন্তরে আন্দোলনের ডাক না দেওয়ার মুচলেকায় ‘ককরোচদের’ দুই নেতাকে মুক্তি

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, তদন্তের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের

গুজরাটের কারাগার থেকে গ্যাংস্টার বিষ্ণোইকে কেন নিতে পারছে না মুম্বাই পুলিশ

৭ দিন পর মুক্তি পাচ্ছেন ককরোচ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল-মাস্কসহ আছেন আরও যারা

রুবিওর সঙ্গে বৈঠক করতে মুম্বাইতেই যেতে হলো জয়শঙ্করকে, মার্কিন তেল কেনায় তাগিদ ওয়াশিংটনের

দিল্লি বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ৩ ঘণ্টা আটকে রেখে ৫০ হাজার রুপি জরিমানা