হোম > বিশ্ব > ভারত

ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন বিহারের লোক

ভারতের বিহারে সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন এক ব্যক্তি। সন্তোষ লোহার নামের ওই ব্যক্তি রাজ্যটির নাভাদা এলাকার বাসিন্দা। সারা দিন রেললাইন বসানোর কাজ শেষে তিনি যখন তাঁর বেসক্যাম্পে ঘুমিয়ে ছিলেন, তখনই সাপের ছোবলের শিকার হন। 

শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দেওয়ার কাণ্ডটি একটি কুসংস্কার থেকে করেছেন সন্তোষ। অনেকে বিশ্বাস করেন, যে সাপ ছোবল দিয়েছে, তাকে কামড় দিলে আক্রান্ত ব্যক্তি বিষের যন্ত্রণা থেকে মুক্তি পান। ‘বিষে বিষক্ষয়’ বাগধারাটিই এমন বিশ্বাসের পেছনে যুক্তি হিসেবে কাজ করেছে। সাপের ছোবল খাওয়ার পর ৩৫ বছরের সন্তোষ তাই সাপটি ধরে পরপর দুবার কামড় দিয়েছিলেন। 

সন্তোষের কামড় থেকে ঘটনাস্থলেই মারা যায় সাপটি। আর বেঁচে গেছেন সন্তোষ। তবে সাপকে কামড় দেওয়ার জন্যই তিনি বেঁচেছেন, বিষয়টি এমন নয়। ঘটনাটির পর তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে সাপে কাটার চিকিৎসা দিয়েছিলেন। সন্তোষ দ্রুত সুস্থ হয়ে পরদিনই হাসপাতাল ছেড়েছেন। 

এদিকে কিছুদিন আগেই ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায় এক ব্যক্তি মাত্র দুই মাসের মধ্যে পাঁচবার সাপের ছোবল খেয়ে দিব্যি সুস্থ আছেন। তাঁর এমন সুস্থ থাকা চিকিৎসকদেরও বিস্মিত করেছে। 

কাউকে সাপে ছোবল দিলে তাকে দ্রুত আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত চিকিৎসা দিলে সাপে কাটা রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ছাড়াও প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারে।

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, জবাব দিতে দিল্লির লাগবে এক দশক

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ