হোম > বিশ্ব > ভারত

ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহত

ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে পিস্তল উঁচিয়ে গুলি করছেন বর। তার চারপাশে আগত অতিথিরা দাঁড়িয়ে আছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বরের নাম মনীশ মাধেশিয়া। নিহত বন্ধুর নাম বাবু লাল যাদব, তিনি একজন সেনা সদস্য। পিস্তলটি তাঁরই ছিল। 

সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁরা দুজন বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। নিহতের পরিবার একটি এফআইআর নথিভুক্ত করেছে। মনীশ মাধেশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও জব্দ করা হয়েছে।’ 

উল্লেখ্য, বিয়ে এবং মাজারে জনসমাবেশে উদযাপনের জন্য গুলি চালানো ভারতে একটি ফৌজদারি অপরাধ। বন্দুক লাইসেন্সকৃত হলেও এটি অপরাধ হিসেবে গণ্য হয়। 

 

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা