হোম > বিশ্ব > ভারত

ভারতে এক্সপ্রেসওয়েতে লাশের ওপর দিয়ে রাতভর চলল গাড়ি

ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে সারা রাত চলেছে গাড়ি। বহু গাড়ির চাকায় পিষ্ট সেই মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তার পিচের সঙ্গে প্রায় লেপটে গেছে। পরে বেলচা দিয়ে চেঁচে লাশের অবশেষ উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এক্সপ্রেসওয়ের ৫০০ মিটারজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল লাশের বিভিন্ন অংশ। রাতভর গাড়ির চাকায় পিষ্ট হওয়ার কারণে লাশের অবশেষ সংগ্রহ করতে বেলচা ব্যবহার করতে হয়েছে পুলিশকে। অক্ষত অবস্থায় কেবল একটি আঙুল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ আঙুলের ছাপ ব্যবহার করেই লাশের পরিচয় বের করা যাবে বলে আশা করছে পুলিশ।

ঘটনাস্থলের ছবিতে একটি জুতাও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, জুতাটি ভুক্তভোগীরই।

এক্সপ্রেসওয়েতে এ লাশ কীভাবে এল এবং কেন গাড়িচালকদের কেউ এ লাশ সরানোর প্রয়োজন মনে করেনি—তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে হয়তো চালকেরা লাশটি স্পষ্ট দেখতে পায়নি। এক্সপ্রেসওয়েতে গাড়িগুলোর গতি থাকে গড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এ গতিতে চলতে থাকা গাড়ি হঠাৎ থামানোও ঝুঁকিপূর্ণ, বিশেষ করে এমন কুয়াশাচ্ছন্ন রাতে।

পুলিশের মতে, ভুক্তভোগীর পরিচয় থেকে শুরু করে বিস্তারিত তদন্ত করলে ঘটনা আরও ভালোভাবে বোঝা যাবে।

লাশের অবশিষ্টাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ পরিদর্শক দেবেন্দ্র সিং বলেছেন, লাশটি ৪০ বছর বয়সী কোনো পুরুষের বলে মনে হচ্ছে। লাশ এখনো শনাক্ত করা যায়নি। লাশের বিভিন্ন অংশ রাস্তার পিচের সঙ্গে লেপটে ছিল। তাই পুলিশকে বেলচা ব্যবহার করে তা তুলতে হয়েছে। শুধু একটি আঙুল অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ আঙুলের ছাপ ব্যবহার করে ভুক্তভোগীকে শনাক্ত করার চেষ্টা করছে।

‘ককরোচদের’ ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ: ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

দিল্লিতে ইন্টারনেট বন্ধে সরকারি নির্দেশ পাওয়ার দাবি টেলিকম সংস্থাগুলোর

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা নিয়ে পিটিশন, সুপ্রিম কোর্ট বললেন—‘সময় নষ্ট করবেন না’

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির