হোম > বিশ্ব > ভারত

গুয়াহাটিতে পর্নো ভিডিও তৈরির অভিযোগে বাংলাদেশি তরুণীসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

গুয়াহাটিতে একটি হোটেলে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ভারতীয় দুই যুবকসহ এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার দুই যুবকের নাম শফিকুল ও জাহাঙ্গীর। তাঁরা আসামের বাসিন্দা। অন্যদিকে বাংলাদেশি বলে দাবি করা ২২ বছর বয়সী তরুণীর নাম মীন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজন গুয়াহাটির সুপারমার্কেট এলাকার একটি হোটেলে রুম ভাড়া নেন। সেখানে তাঁরা অশ্লীল ভিডিও তৈরির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, মীন আক্তার বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেন। তিনি বাঁচার জন্য পুলিশের কাছে চাকরির মিথ্যা অজুহাত দেখান। কিন্তু তাঁর কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না।

পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং তাঁদের সঙ্গে জঙ্গি বা বড় কোনো অপরাধী চক্রের সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

খুলে নেওয়া হলো মমতার বাড়ির গলির মুখের ‘সিজার ব্যারিকেড’

কেন পদত্যাগ করব,‌ আমরা তো হারিনি: মমতা বন্দ্যোপাধ্যায়

আসামে কংগ্রেসের জয় শুধুই মুসলিম অধ্যুষিত অঞ্চলে

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

তামিলনাড়ু নির্বাচন: অভিষেকেই বাজিমাত বিজয়ের, অভিনেতা থেকে মুখ্যমন্ত্রিত্বের দ্বারপ্রান্তে

পশ্চিমবঙ্গে নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, নিজের ডেরাতেও হারলেন মমতা

দিদির রাজ্য মোদির দখলে

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

জয়ের খুশিতে ‘বাঙালি বাবু’ সেজেছেন মোদি