হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে হিজাব বিতর্কের রায় মঙ্গলবার 

ভারতের কর্ণাটকের আলোচিত হিজাব বিতর্কের বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামীকাল। কর্ণাটকের হাইকোর্ট চলতি বছরের শুরুতে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি করা এই ইস্যুতে রায় ঘোষণা করবেন। রায়ের আগে, পূর্ব সতর্কতা হিসেবে রাজ্য সরকার ‘জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে’ রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য সব ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করেছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

উদুপির একদল ছাত্রী আদালতে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাথায় হিজাব ব্যবহারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। শিক্ষার্থীদের দাবি ছিল—শিক্ষাপ্রতিষ্ঠানে মাথার স্কার্ফ ব্যবহার নিষিদ্ধ করা যায় এমন কোনো আইন দেশে নেই। 

তাঁদের যুক্তি ছিল, তাঁদের হিজাব সংবিধানপ্রদত্ত ‘ধর্মীয় স্বাধীনতার’ অধীনে সুরক্ষিত। জনশৃঙ্খলা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে কোনো কলেজের কর্তৃপক্ষ এটি নিষিদ্ধ করা যেতে পারে না। 

এ দিকে, কর্ণাটক সরকারও আদালতকে বলেছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সাপেক্ষে যুক্তিসংগত বিধিনিষেধ ছাড়া ভারতে হিজাব পরার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। 

এর আগে, গত জানুয়ারিতে উদুপির একটি স্কুলের ছাত্রীরা শিক্ষকদের নির্দেশ থাকার পরও হিজাব ব্যবহার বাদ দিতে অস্বীকৃতি জানায়। তখন থেকেই এই হিজাব বিতর্ক শুরু হয়েছিল। এর পর পাঁচ শিক্ষার্থী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। 

বিষয়টি সেখানেই থেমে থাকেনি। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হিজাব পরার বিরোধিতা করে ছাত্রদের একটি অংশ গেরুয়া ওড়না প্রতিবাদ জানিয়েছিল। তাদের যুক্তি ছিল—এটিও তাদের ধর্মীয় পরিচয়। অপরদিকে, দলিত ছাত্ররা হিজাবের প্রতি সমর্থন জানিয়ে নীল রঙের স্কার্ফ ব্যবহার করেছিল। 

বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশকে গাড়িতে তুলল পুলিশ

ককরোচ আন্দোলনের মুখে ‘ত্রুটিহীন’ পরীক্ষাব্যবস্থার নির্দেশনা মোদির

এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ

দাম্পত্যকলহে স্বামীর প্রতিষ্ঠানে স্ত্রীর অভিযোগ দেওয়া সবচেয়ে খারাপ: ভারতের সুপ্রিম কোর্ট

পুলিশের লাঠিপেটার এক দিন পর ফের দিল্লির জন্তর মন্তর দখল ‘ককরোচদের’

পার্লামেন্টের বাইরে ‘ককরোচ’দের ও ভেতরে বিরোধী দলের আন্দোলনের মুখে মোদি সরকার

৫০ বার চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি, স্বর্ণপদকজয়ী তরুণের আত্মহত্যা

দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচদের বিক্ষোভ মিছিলে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটা

‘ককরোচদের’ সংসদ চলো কর্মসূচিতে উত্তপ্ত দিল্লি, অনশন ভাঙতে ওয়াংচুকের ৩ শর্ত

গালি দেওয়াকে ‘অশ্লীলতা’ বলা যায় না: ভারতের সুপ্রিম কোর্ট