হোম > বিশ্ব > ভারত

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত

কুম্ভমেলায় যাওয়ার পথে বাসের চাপায় ভক্তদের বহনকারী বাস দুমড়ে মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে আরও ১৯ জন আহত হন।

এই ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে তারা কম্ভমেলায় আসছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহের শুরুতে মহাকুম্ভ থেকে ফেরার পথে অন্ধ্র প্রদেশের সাতজন তীর্থযাত্রী মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের জবলপুর জেলায় ভক্তদের বহনকারী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে গত ২৯ জানুয়ারি। এদিন মহা কুম্ভমেলায় ভোরের আগে পদদলিত হয়ে ৩০ জন নিহত হন। এতে আরও ৬০ জন আহত হন।

পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে প্রয়াগরাজের সংযোগস্থল এলাকায় (সঙ্গম), যেখানে বহু তীর্থযাত্রী মৌনী অমাবস্যার পবিত্র স্নানের জন্য হুড়োহুড়ি শুরু করেন। অনেক মানুষ ব্যারিকেড ভেঙে ফেলতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

মহা কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়